,

সেন্সরে ‘একাত্তরের ক্ষুদিরাম’

c9516ec5524b385983a04c2e503d8e63-Khudiram-1বিনোদন প্রতিবেদক :সেন্সরে জমা পড়েছে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’। ছবিটির পরিচালক মান্নান হীরা। সেন্সরের ছাড়পত্র পেলে ১৬ ডিসেম্বরের আগেই ছবিটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন মান্নান হীরা।

মান্নান হীরা নতুন চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘মঞ্চ, টিভিতে আমার বহু নাটক নিয়ে কাজ হয়েছে। দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের ওপর পূর্ণদৈর্ঘ্য ছবি বানাব। সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সরকার একটি চলচ্চিত্র নির্মাণে যে পরিমাণ অনুদান দেয় তাতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। তবু সাধ্যমতো চেষ্ট করেছি। আমাদের মুক্তিযুদ্ধে যে নানা ধরনের, নানা বয়সের মানুষের অংশগ্রহণ ছিল তারই প্রতিফলন দেখা যাবে চলচ্চিত্রটিতে।’ তিনি বলেন, ‘এই চলচ্চিত্র গল্পের মধ্যে নাটক আবার নাটকের মধ্যে গল্প। এখানে দর্শক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের ক্ষুদিরামকে খুঁজে পাবেন।’

গত বছরের ১৫ ফেব্রুয়ারি এফডিসিতে ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়। তারপর থেকে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ হয়। টানা শুটিংয়ের পর ডিসেম্বরে ছবিটির কাজ শেষ হয়। এর আগে মান্নান হীরা ‘গরম ভাতের গল্প’ ও ‘একাত্তরের রংপেন্সিল’ নামের আরও দুটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেন।

মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত ‘একাত্তরের ক্ষুদিরাম’ ছবির অভিনয়শিল্পীরা হলেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ইনামুল হক, মোমেনা চৌধুরী, মুনসি মজনু। শিশুশিল্পীদের মধ্যে আছে স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি, মুন্না, জুয়েল মিজি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ