,

অসি-ভারত প্রথম টেস্ট বাতিল

52417_phil

ক্রীড়া ডেস্ক :ফিল হিউজের মৃত্যুতে অস্ট্রেলিয়া-ভারতের প্রথম টেস্ট বাতিল করা হয়েছে। সূচি অনুযায়ী চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী বৃহস্পতিবার ব্রিজেবেনে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই টেস্টের আগেরদিন বলের আঘাতে মারা যাওয়া ফিল হিউজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। আর এমন একটি বেদনাবিধুর ঘটনার পরের দিন অস্ট্রেলিযার খেলোয়াড়রা পাঁচ দিনের টেস্টের জন্য মাঠে নামতে প্রস্তুত নয় বলে জানালেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহি জেমস সাদাররল্যান্ড। তিনি বলেন, ‘দলের খেলোয়াড়দের মানসিক অবস্থা খুবই করুণ। একজন প্রিয় সতীর্থের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার পরের দিন তারা মাঠে নামার জন্য প্রস্তুত বলে আমার মনে হয় না।’ ভারতের বিপক্ষে এখন সিরিজটি হতে তিন ম্যাচের। প্রথমটি ১২ ডিসেম্বর শুরু হবে অ্যাডিলেডে। সাদারল্যান্ড হিউজের মৃত্যুতে খেলোয়াড়দের ধৈর্য় ধরার পরামর্শ দিয়েছেন। এছাড়া প্রথম টেস্ট বাতিল করার সিদ্ধান্তে ভারত ক্রিকেট বোর্ডের সম্মতিকে তিনি সাধুবাদ জানিয়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান রিকি পন্টিং একদিন আগেই প্রথম টেস্ট বাতিল করার পরামর্শ দেন। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তে তিনি খুশি হয়েছেন। বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’ ফিল হিউজকে নিয়ে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্টে হিউজের খেলার সম্ভাবনা ছিল। সেই হিউজকে হারিয়ে সতীর্থরা মাঠে নামতে পারবে বলে আমার মনে হয় না।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ