,

আশুগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও র‌্যালী

Ashuganj Madak Manob Bondon pohto 2আশুগঞ্জ প্রতিনিধি : মাদক মুক্ত সমাজ চাই এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক মুক্ত সমাজ ও মাদক মুক্ত উপজেলা গন সচেতনতা সুষ্টি, মাদকমুক্ত জাতি গঠনকল্পে আশুগঞ্জ নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এই মানব প্রাচীর তৈরি করা হয়। এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা হাতে হাত ধরে দীর্ঘ এ মানববন্ধনে  অংশ নেন। পরে গোলচত্বর এলাকা থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস চত্বরে এসে শেষ হয়।
র‌্যালী শেষে ফায়ার সার্ভিস চত্বরে সমাবেশে আশুগঞ্জ নাগরিক সমাজের সভাপতি নাজমুল হোসাইন হামদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ নাগরিক সমাজের সাধারন সম্পাদক ইসহাক সুমন, সহ-সভাপতি হুমায়ুন কবীর, নাছির উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম হাবিব, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, নৌ-যান শ্রমিক ফেডারেশনের আশুগঞ্জ উপজেলার সভাপতি হাবিবুল্লাহ বাহার মাষ্টার, মাওলানা হোসাইন আহমেদ, ডাঃ বোরহান উদ্দিন, আশুগঞ্জ এপেক্স ক্লাবের সভাপতি অধ্যাপক সামসুল আলম শাহিন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, প্রভাষক রাসেল ভূইয়া, প্রভাষক বাবুল আহমেদ, হাজী মোঃ লাল্টু মিয়া, ইকবাল হোসেন রনি, কামাল আহমেদ, হাজী হাবিবুর রহমান, হাজী মুজিবুর রহমানসহ স্থানীয় ব্যাক্তি বর্গ বক্ত্যব রাখেন । সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাহিত্য ও গবেষনা সম্পাদক মনির হোসেন বাবুল।
বক্তারা বলেন, আশুগঞ্জ উপজেলা প্রসাশনের সহযোগীতায় দ্রুত মাদক মুক্ত উপজেলা গঠন করার আহবান জানান।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ