শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন লাইন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশে কসবায় প্রতিবাদ সভা

Kasba-Pic-27-11-14কসবা  সংবাদদাতা : বিবাড়িয়া নিউজ টুয়ান্টিফোর ডট কম নামের একটি অন লাইন পত্রিকা ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার ভূইয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। মিথ্যা সংবাদের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর এলাকার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আনিছুল হক ভূইয়া। বক্তব্য রাখেন; ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সদস্য ও কসবা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম.জি হাক্কানী, সাবেক সাধারণ সম্পাদক এম.এ জাহের, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম ভূইয়া, কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদুল্লাহ, সাবেক কমান্ডার এ.কে.এম আজিজুর রহমান, কসবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররাফ হোসেন ইকবাল, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদির, বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, যুবলীগ নেতা এম.এইচ মানিক, উপজেলা আওয়ামীলীগ সদস্য কে.এম ফায়েজ, তারেক মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন; ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে কসবা উপজেলা যুবলীগের কমিটি বাতিলের দাবীতে লাঠি মিছিল হয়েছিল। বিবাড়িয়া নিউজ টুয়ান্টিফোর ডট কম নামের একটি অন লাইন পত্রিকা প্রকৃত তথ্য আড়াল করে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার ভূইয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে। বক্তারা এ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা বলেন; উপজেলা আওময়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী আজাহারুল ইসলাম ও তার সর্মথকরা ওই সংবাদ ফটোকপি করে বিতরণ করেছেন। প্রতিবাদ সভায় ওই কমিটি বাতিল ও মিথ্যা সংবাদ প্রকাশে জড়িতদের তথ্য প্রযুক্তি আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।