,

ইবোলা আক্রান্ত গিনি সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট

52271_freআন্তর্জাতিক ডেস্ক :প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশ গিনি সফর করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে। পশ্চিমা কোন দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে আজই গিনিতে পৌঁছানোর কথা ওঁলাদের। সেখানে দেশটির শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে তিনি। গিনিতে একদিনের সফরে ‘সংহতির বার্তা’ নিয়ে যাচ্ছেন ওঁলাদে। দেশটিতে ইবোলায় এ পর্যন্ত ১,২০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গিনিকে সাড়ে ১২ কোটি ডলার অর্থ সাহায্য দেয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছে ফ্রান্স। দেশটিতে বেশ কয়েকটি পরিচর্যা কেন্দ্র খুলবে ফ্রান্স। গিনিতে মোবাইল স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র পাঠানোর পাশাপাশি ইবোলা রোগীদের জন্য ২০০টি শয্যা পাঠাবে ফ্রান্স। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে বলেছিল, ইবোলা মহামারী এখন ‘স্থিতিশীল’ পর্যায়ে রয়েছে। ভাইরাসটিতে এ পর্যন্ত ৫ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় অধিকাংশ মানুষ প্রাণ হারিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪