,

জনসভা বানচাল করতে দুষ্টুমি করছে সরকার

52260_thumb_rixডেস্ক রির্পোট:বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কুমিল্লার জনসভা বানচাল করতে সরকার দুষ্টুমি করছে। আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জনসভাকে কেন্দ্র করে বৃহত্তর কুমিল্লাসহ ঢাকার উপকণ্ঠের মানুষের মধ্যে উৎসাহের আমেজ বিরাজ করছে। তবে প্রশাসন ২০ দলীয় জোটসহ বিএনপি নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগাতে বাধা দিচ্ছে। বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তারপরও জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করবে। ক্ষমতাসীনদের বিভিন্ন কর্মকা-ের সমালোচনা করে রিজভী বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া একটি পরগাছা সরকার জাতির জন্য অপমানজনক। অত্যন্ত সচেতনভাবে জনগণের দাবি অগ্রাহ্য করে শুধু ক্ষমতায় টিকে থেকে সরকার রাষ্ট্রীয় সস্ত্রাস চালাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৯ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে খালেদা জিয়ার বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় যোগ দিতে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে কুমিল্লার উদ্দেশে যাত্রা শুরু করবেন শনিবার সকাল ১০টায়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ