,

আশুগঞ্জ ফেরিঘাট থেকে ৪০ লক্ষ টাকা মূল্যের ট্রাক চুরি

dakatiআশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ ফেরিঘাট থেকে ৪০ লক্ষ টাকা মূল্যের ট্রাক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। এঘটনায় ট্রাক মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ট্রাকের মালিক আবুল খায়ের ভূইয়া জানান, গত বুধবার রাত ৮টার দিকে আশুগঞ্জ ফেরিঘাটের প্রেসক্লাবের সামনে মৌলভিবাজার ট-১১-০০২০ ট্রাকটি রেখে যায়। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে এসে দেখি ট্রাকটি ঘটনাস্থলে নেই। অনেক খোজা খুজির পরও ট্রাকটির কোন হদিস পাওয়া যায়নি। ট্রাকটির বর্তমান মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
ব্রাক্ষণবাড়িয়া ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম নাছির জানান, এ ঘটনার পর থেকে আশুগঞ্জের ট্রাক মালিকদের মধ্যে ট্রাক চুরির আতংকে ও চরম নিরাপত্তা হীনতায় ভূকছে মালিকরা। আইন শৃঙ্খলা বাহীনি অতিদ্রুত ট্রাকটি উদ্ধারের দাবি জানাচ্ছি।     
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান, অভিযোগ পাওয়ার পর থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে ভবিষতে আর ট্রাক চুরির ঘটনা না ঘটে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

 

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের