মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেজাউদ্দিন স্টালিন : তার কবিতা

file (1)

লাইফস্টাইল ডেস্ক : রেজাউদ্দিন স্টালিন আশির দশকের অন্যতম প্রধান কবি। আশির দশকের কবিতা নিয়ে যেসব মন্তব্য, নিন্দা, অন্যায় অভিমত শোনা যায়, স্টালিনের কবিতা ওই সব দায়িত্বহীন, অমূলক অভিযোগ থেকে মুক্ত। তীব্র জীবন-আকাক্সক্ষা নিয়ে আশির দশকে যারা কবিতা লিখতে এসেছিলেন, দুর্ভাগ্যক্রমে তাদের সময়টা ছিল বিপর্যস্ত। দেশ ছিল স্বৈরাচার-কবলিত, সমাজ ছিল অবরুদ্ধ, সময় ছিল উদ্ধারহীন, অসহ্য, চরিত্রহীন, কুন্তলায়িত। জনগণ ছিল আন্দোলন-সংগ্রামে উত্তেজিত, পাপী ও পুণ্যবান সবাই রাজপথে নেমেছিল অস্তিত্বের প্রয়োজনে। কবিরাও হয়ে পড়েছিলেন প্রগতি ও প্রতিক্রিয়া শিবিরে বিভক্ত। কবিদের অতিরিক্ত রাজনীতি-সম্পৃক্ততা তাদেরকে চিরায়ত লোকোত্তর দ্রষ্টা চরিত্র থেকে বিচ্যুত করে ফেলেছিল। এতে ক্ষতি হয়েছে কবিতার সময়ের চাহিদা পূরণ করতে গিয়ে বেশির ভাগ কবি হয়ে পড়লেন স্লেøাগান-রচয়িতা কিংবা কবিতার ছদ্মবেশে যা প্রকাশিত হয়েছিল তা ব্যক্তিক প্রতিক্রিয়া ছাড়া আর কিছু নয়। সমাজ ও সমকালের এই বহির্চাপ আপন ঔদার্যে অতিক্রম করে রেজাউদ্দিন স্টালিন যথার্থ কবিতা, শিল্পময় কবিতা লিখেছেন এবং তাঁর কবিতা উচ্চকণ্ঠের নয়, তবে উচ্চাকাক্সক্ষী, আত্মমর্মর। সময়ের উদ্ধারহীন চেহারা তার কবিতায়ও রয়েছে, তবে তিনি অন্যদের মতো চিৎকার-চেঁচামেচিকে কবিতায় প্রশ্রয় দেননি। আপন সময়কে চিহ্নিত করতে গিয়ে রেজাউদ্দিন স্টালিন লিখেছেন আমার সময় গো-ক্ষুরের মতো বিভাজিত মুহূর্তগুলো কালো কৃষকের পায়ের মতো ফাটা আমার জন্ম কোনো সময়কে ইঙ্গিত করে না এমন কি ঘটনাগুলো মুহূর্তের শৃঙ্খলমুক্ত সামরিক-স্বৈরাচারের দীর্ঘ ছায়ার নিচে পুরো দেশ, অবরুদ্ধ সমাজ, অসহ্য পরিবেশ, সময় তাই ‘গো-ক্ষুরের মতো বিভাজিত’, দ্বন্দ্বময়; ‘মুহূর্তগুলো কৃষকের পায়ের মতো ফাটা’। উপমার এই লোকায়ত অনুষঙ্গ সময়ের বিবর্ণতাকে আরো তীব্রতর করেছে। জন্মান্ধ সময়কে উড়িয়ে নেবার সাহসী তারুণ্যের দীপ্তবাক উচ্চারণ, স্টালিনের কবিতাকে সজীব মাত্রা প্রদান করেছে, যা জীবনমুখিতারই নামান্তর। সময়, সমাজ ও সমকালীনতাকে অঙ্গীকার করে রেজাউদ্দিন স্টালিন উত্থানপর্ব উদ্যাপিত হলেও উত্তরকাল তাঁর বিচিত্র ও বহুমুখী ধারায় বিকশিত হয়েছে। তাঁর কবিতার বিষয় বিভাজন করলে দেখা যায়Ñ কিছু কবিতা আত্মজৈবনিক। তবে সেগুলো ষাটের কবিদের মতো স্বীকারোক্তিমূলক আত্মবিবৃতি নয়, সমকালীন সঙ্কটময় পরিস্থিতির বিশ্বস্ত দলিল। এ প্রসঙ্গে ‘সূচনাপর্ব’, ‘প্রাণ-অপ্রাণের সীমান্ত’, ‘পুরুষোত্তম’, ‘আমাকে আসতে হলো’, ‘ঘৃণাহীন ঘরে ফিরছি’, ‘বিচার’, ‘আপনি মৌন হবার পর’ ইত্যাদি শিরোনামের কবিতার কথা স্মরণ করা যায়। কিছু কবিতা হচ্ছে কবি ও কাব্য বিষয়ক ‘ফাঁসির মঞ্চ থেকে’, ‘বেঞ্জামিন মলয়েসি’, ‘নতুন শব্দে কবিতা’ শিরোনামের কবিতাটি লক্ষণীয় : কিছু শব্দ বহু ব্যবহারে জীর্ণ হয়ে গেছে / আমি নিরক্ত শব্দগুলোকে / নতুন অর্থে জাগিয়ে দিতে চাই / যেমন কালো শব্দটির স্থলে লাল / সাদার জায়গায় হলুদ / সবুজ শব্দের স্থান নীল / এবং ধূসরকে উজ্জ্বল বলে উল্লেখ করতে চাই। সপ্তম কাব্যগ্রন্থ ‘আশ্চর্য আয়নাগুলো’তে স্টালিন যেন আত্মসাক্ষাৎ পেলেন এবং বলে উঠলেন : হৃদয়ের পথে পথে বেজে উঠলো ব্যাকুল বৈশাখের পদশব্দ… রূপালি রোদ আর মৌমাছির চোখের আলোয় জ্বলজ্বল করছে ছাদের চূড়াগুলো দূরে উথলে উঠছে শহরের কোলাহল কত বছর আগের স্মৃতিস্তম্ভরা নোঙর ফেলছে হৃৎপিণ্ডের তীরে তীরে নীর স্রোতস্বিনী লায়লার চোখের আশ্চর্য আয়নাগুলো ঝলসে উঠছে মার্চের সাদা সূর্যের মতো। আত্মবিকাশের এ পর্যায়ে স্টালিন অন্তরধ্যান, শিল্প ও সৌন্দর্যের রাজ্যে; তাঁর সত্তার দর্পণে বিম্বিত হয় আকাশের মাটিতে না দেখা সৌন্দর্য। এই জন্য স্টালিনের অষ্টম কাব্যগ্রন্থের শিরোনাম হয় ‘ওরা আমাকে খুঁজছিলো সম্ভাবনার নিচে’। অন্তর্দৃষ্টি গভীরতম অন্বেষণে রেজাউদ্দিন স্টালিনকে বলতে হলো ‘পৃথিবীতে ভোর হতে দেখনি কখনো’। কবির আত্মবিকাশের এই বিভিন্ন স্তরময় মুহূর্ত তাঁকে এভাবে সমৃদ্ধ করেছে। ক.মুহূর্তেই মহেঞ্জোদারোর সুখী নির্জনতার সাথে আমার বর্তমান অবস্থান এই মহানগরীকে কল্পনা করি খ.আমি দেখেছি সাড়ে চারশো বছর ধরে আদম আর ইভের বিচ্ছেদ এমনকি মুসার পদশব্দে ভেঙে পড়তে দেখেছি আকাশ, কিন্তু আমার জন্মের পর আমি পৃথিবীতে ভোর হতে দেখিনি কখনো।   রেজাউদ্দিন স্টালিন দীপ্তবাক কবি, তাই আপন সময় ও সমাজের সঙ্গে ইতিহাস বিধৃত সময় সমাজের বৈপরীত্য আবিষ্কার করে সন্ধান করতে চেয়েছেন সমকালের স্বরূপ।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন