,

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ॥

asআশুগঞ্জ প্রতিনিধি : শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সমবায় কেন্টিনের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আর কেন্টেইনের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বিদ্যুৎ কেন্দ্রের সিনিয়র আর্মিচার ওয়েন্টার গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন মজিবুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল্লাহীল কাফি, সোলাইমান, বজলুল হক রবিন।
বক্তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্র কতৃপর্ক্ষ আমাদের পুলিশি হয়রানি করছে। অবিলম্বে বিদ্যুৎ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এজন্য যে কোন সময় পুলিশের নাম করে রাতে বেলায় আবাসিক এলাকায় ডাকাত হানা দিতে পারে। এখন সকল শ্রমিক নেতারা পুলিশি আতংকে ভোগছে।  
উল্লেখ্য, গত রোববার সকালে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলমকে হত্যা হুমকি ও  কেন্দ্রের প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম ইয়াকুব, নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন ও মো. রোকন মিয়া লাঞ্চিত করার অভিযোগে গত সোমাবর বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক লীগ সমর্থিত এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক কারিগর (মেইনটেন্সে মেকানিক) মোজাম্মেল হক ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ক্রেন অপারেটর ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মহরম আলীর বিরোদ্ধে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা