,

মৃত্যুর কাছে হার মানলেন অস্ট্রেলিয়ান ব্যাটম্যান ফিল হিউজ

Hughes_thereport24অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন অস্ট্রেলিয়ান ব্যাটম্যান ফিল হিউজ। খেলার সময় বোলারের বাউন্সারের আঘাতে দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মাত্র ২৫ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন উদীয়মান এই ক্রিকেটার।

অস্ট্রেলীয় ক্রিকেট দলের চিকিৎসক পিটার ব্রুকনার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ফিল আর কখনই চেতনা ফিরে পাবে না। সিনডির হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে বোলার শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়েছিলেন হিউজ। তাকে অ্যাম্বুলেন্সে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরই অস্ত্রোপচার করে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক। তখন থেকে কোমায় ছিলেন তিনি।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। আর ওয়ানডেতে হিউজের অভিষেক হয়েছিল ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৯৮৮ সালে ৩০ নভেম্বর নিউ সাউথ ওয়েলসে জন্মগ্রহণ করেছিলেন এই ক্ষণজন্মা ক্রিকেটার। তার মুত্যুতে শোকাহত গোটা ক্রিকেট দুনিয়া।

ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন হিউজ। এ ছাড়া ১১৪টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন এই ক্রিকেটার। আর ৩৪টি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর