,

আলী আকবর মজুমদার এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

Brahmanbaria Photo_26-11-14 (1)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি, জেলা সুজন, সনাক ও জেলা নাগরিক কমিটির উপদেষ্টা মোঃ আলী আকবর মজুমদার এর নামাজে জানাজা ও দাফন বুধবার সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের জন্য নিবেদিত প্রাণ এই ব্যক্তিত্বের মৃত্যুর খবরে শহরে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন পেশার মানুষ শেষ বারের মতো তাকে দেখতে এবং পরিবার পরিজনকে সান্ত¦না দিতে মৌলবীপাড়াস্থ বাসভবনে ভীড় করে। বাদ জোহর মরহুমের নামাজে জানাজা জাতীয় বীর আব্দুল কুদ্দুস মুক্ত মঞ্চে ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার প্রাক্কাল্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন , জেলা নাগরিক কমিটর সভাপতি ডাঃ মোহাম্মদ বজলুর রহমান সাধারণ সম্পাদ আলহাজ্ব বজলুর রহমান, সুজন সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর মোখলেছুর রহমান খান, কৃষি ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মোশাররফ মিলন, প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, শ্রমিক নেতা হাজী জসিম উদ্দিন জমশেদ, সৈয়দ জাফরুল কুদ্দুস গালিব, মরহুমের পুত্র আবু আসিফ গালিব প্রমুখ। নামাজে জানাজায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএিম বার, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু , সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মনজুরুল আলম,সুর স¤্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক আবদুল মান্নান সরকার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ,মরহুমের আত্মীয় স্বজন শুভাকাঙ্খি অংশ গ্রহণ গ্রহণ করেন। নামাজে জানাজায় ইমামতি করেন মৌলভীপাড়া মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া।  ফুলেল শ্রদ্ধা নিবেদন করে জেলা নাগরিক কমিটি, টিআইবি সনাক, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি  পাঠাগার, সাহিত্য একাডেমী, কমিউনিস্ট পার্টি, তিতাস আবৃত্তি সংগঠন,মহিলা পরিষদ সহ অন্যন্যান্য সংগঠন। পরে শেরপুরস্থ গোরস্তানে দাফন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ