,

আশুগঞ্জে বিপুল পরিমান ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

yaba==নিজস্ব প্রতিবেদক : বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চিটাগাং মেইল ট্রেনে অভিযান চালিয়ে ১ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার মোঃ নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে চিটাগাং মেইল ট্রেনে অভিযান চালিয়ে ট্রেনের একটি বগী থেকে (বগী নং- ৪০৫২) মাদক সম্রাজ্ঞী নুরজাহান ওরফে পিয়ারা বেগম (৫৫) কে গ্রেপ্তার করে। পরে তার হাত ব্যাগ থেকে ১ হাজার ৪শত পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত পিয়ারা বেগম কিশোরগঞ্জের পিরোজপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত পিয়ারা বেগমকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ