,

‘পশ্চিমা গণতন্ত্র চলবে না পাকিস্তানে’

51908_parvejআন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র চালিয়ে দেয়া সম্ভব নয় বলে দাবি পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের। বিবিসি’র সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল এ মন্তব্য করেন। এ খবর দিয়েছে ডন। বিবিসি’র জনপ্রিয় শো হার্ডটকে মোশাররফ বলেন, পাকিস্তানের পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা করা উচিৎ। তিনি বলেন, আপনি আপনার নিজের মতো গণতন্ত্র সব জায়গায় প্রয়োগ করতে চান। এটা বাস্তবসম্মত নয়। প্রত্যেক জাতির নিজস্ব সমস্যা ও পরিবেশ থাকে। নিজেদের পরিস্থিতি অনুযায়ীই প্রত্যেক দেশের আচরণ করা উচিৎ। আমি দৃঢ়ভাবে গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু আমি মনে করি এখানে লন্ডন বা যুক্তরাষ্ট্র ধাঁচের গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়। এ সময় তিনি তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে প্রতিশোধ পরায়ণতা থেকে উদ্ভুদ্ধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।  এর বাইরে তার বিরুদ্ধে পাকিস্তানে ড্রোন হামলা করার ব্যপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি একবারের জন্য হ্যাঁ বলেছিলাম আমার সময়ে। এ সময় মোট ৯ বার ড্রোন হামলা হয়েছিল পাকিস্তানে। আমি কেবলমাত্র একবারের কথা বলছি। আমাদের কাছে তখন যথেষ্ট সময় ছিল না। তখন আমাদের কাছে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের কর্মকান্ড স¤পর্কে তথ্যও ছিল। তাই আমরা হামলার অনুমতি দিয়েছিলাম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা