,

বল হাতে প্রথম আঘাত মাশরাফির

52000_bijoyক্রীড়া ডেস্ক:জিম্বাবুয়েকে বল হাতে প্রথম আঘাত হানলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা । ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে বাংলাদেশ পেসার মাশরাফির বলে জিম্বাবুয়ে ওপেনার ভুসিমুজি সিবান্দার ক্যাচ তালুবন্দি করেন আরাফাত সানি। ২৯৮ রানের টার্গেটে তিন ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১৫/১। এর আগে ২৯৭/৬ সংগ্রহ নিয়ে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এতে শেষ দিকে ব্যাট হাতে মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ৩৩ রানে। সাব্বির রহমান করেন ২২ রান। বাংলাদেশ ইনিংসের শেষ ভাগে  মাত্র ৫ বল ও ৫ রানের ব্যবধানে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের উইকেট খোয়ায় বাংলাদেশ। ৪৩.১তম ওভারে দলীয় ২৩৯ রানে উইকেট দেন সাকিব। ৪৩.৬তম ওভারে স্কোর বোর্ডে বাংলাদেশের ২৪৪ রান রেখে আউট হন মুশফিক।  সাকিব ব্যক্তিগত ৪০ ও মুশফিক করেন ৩৩ রান। এর আগে ব্যাট হাতে ক্ষণিকের ধৈর্যচ্যুতির খেসারত দেন এনামুল হক বিজয়। অযথা বড় শট হাঁকাতে গিয়ে সেঞ্চুরি হাতছাড়া করেন এ বাংলাদেশি ওপেনার। জিম্বাবুয়ে লেগ স্পিনার তাফাদজাওয়া কামুঙ্গোজিকে ছক্কা হাঁকাতে গিয়ে এনামুল নিজের উইকেট বিসর্জন  দেন ব্যক্তিগত ৯৫ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দারুণ সূচনা করে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সফরকারীরা টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। ওপেনিংয়ে ১২১ রানের জুটি গড়ে তোলেন তামিম-বিজয়।  উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ৬৩ বলে ৪০ রান নিয়ে সাজঘরে ফেরেন। ওয়ানডাউন ব্যাটসম্যান মুমিনুল হক আউট হন ব্যক্তিগত ১৫ রানে। চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দু’টি জিতে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে আছে। বাংলাদেশ দলে পেসার আল-আমিনের পরিবর্তে আজ দলে রাখা হয়েছে শফিউল ইসলামকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা