,

এলবিডব্লিউ–দুর্ভাগা খালেদ মাসুদ

5cb35977736b59ec6ff602b0f5a054aa-khaled-mashud-images

ক্রীড়া প্রতিবেদক :বাংলাদেশের ক্রিকেটে আলাদা একটা জায়গাজুড়েই আছেন খালেদ মাসুদ। কিন্তু জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ও উইকেটরক্ষক কি জানেন একটি বিশেষ কারণে তিনি ক্রিকেট ইতিহাসেরই অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন? খুব সম্ভবত তিনি তা জানেন না। আর জানলেও ওই ‘বিশেষ কারণ’টি তাঁর জন্য যথেষ্ট বিব্রতকরই বলা চলে। বিব্রত হওয়ার কারণটা বোধগম্যই। কোনো ক্রিকেটারই চান না, নির্দিষ্ট ধরনের আউটের সঙ্গে তাঁর নামটি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাক। খালেদ মাসুদ দেশের হয়ে ৪৪টি টেস্ট খেলে পড়ে গেছেন এমনই এক গাড্ডার মধ্যে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার এলবিডব্লিউর ফাঁদে পড়া ক্রিকেটারের মধ্যে তাঁর স্থান শীর্ষ দশেই।

ক্যারিয়ারে কমপক্ষে ৫০ বার এলবির ফাঁদে পড়া ক্রিকেটারদের নিয়ে তৈরি তালিকায় অবস্থান নির্ধারিত হয়েছে খেলা সব ইনিংসের সঙ্গে এলবিডব্লিউ হওয়া ইনিংসগুলোর শতকরা হিসাব কষে। অর্থাৎ​ একজন ক্রিকেটার তাঁর ক্যারিয়ারে খেলা ইনিংসগুলোতে শতকরা কতবার এলবির ফাঁদে পড়েছেন, তার ভিত্তিতে। 

এই তালিকায় খালেদ মাসুদের অবস্থান অষ্টম। তিনি তাঁর ক্যারিয়ারে ৪৪ টেস্টের ৮৪ ইনিংসে মোট ২১ বার এলবির ফাঁদে আটকা পড়েছেন। শতাংশের হিসাবে যা ২৮.৩৮। এই তালিকার শীর্ষে আছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ডিওন ইব্রাহিম। তাঁর ক্যারিয়ারে এলবিডব্লিউর শিকার হওয়ার হার ৩১.৪৮ শতাংশ। এই তালিকায় বেশ ওপরের দিকেই আছেন বাংলাদেশের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর। তিনি ৪০ টেস্টের ৮০ ইনিংসে এলবিডব্লিউ হয়েছেন ২১ বার। শতাংশের হিসাবে এটা ২৬.৯২। তাঁর অবস্থান ১৪তম।

এক হিসাবে টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার এলবিডব্লিউয়ের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল। তিনি ১৫৮ টেস্টের ২৬৯ ইনিংসে মোট ৫৫ বার এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন। তাঁর পরপরই আছেন সাবেক ইংলিশ অধিনায়ক গ্রাহাম গুচ ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। তাঁরা দুজন যথাক্রমে ৫০ ও ৪৪ বার এলবির ফাঁদে পা দিয়েছেন। কিন্তু তাঁদের খেলা মোট ইনিংসের সঙ্গে এলবির শিকার হওয়া ইনিংসের শতকরা হিসাবে তাঁরা এই তালিকায় একটু পিছিয়েই আছেন।

টেস্ট ইতিহাসে শতকরা হিসাবে সবচেয়ে বেশিবার এলবির শিকার হওয়া শীর্ষ ১৫ ক্রিকেটার হলেন—ডিওন ইব্রাহিম (জিম্বাবুয়ে), ম্যাথু সিনক্লেয়ার (নিউজিল্যান্ড), ড্যারেন গঙ্গা (ওয়েস্ট ইন্ডিজ), ক্রেইগ ম্যাকমিলান (নিউজিল্যান্ড), বাসিল এফ বুচার (ওয়েস্ট ইন্ডিজ), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), রোশান মহানামা (শ্রীলঙ্কা), খালেদ মাসুদ (বাংলাদেশ), মিসবাহ-উল-হক (পাকিস্তান), সাকলাইন মুশতাক (পাকিস্তান), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), দীপক প্যাটেল (নিউজিল্যান্ড), মাইকেল হোল্ডিং (ওয়েস্ট ইন্ডিজ), জাভেদ ওমর (বাংলাদেশ), আলভিরো পিটারসেন (দক্ষিণ আফ্রিকা)।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর