,

মেরিল স্ট্রিপকে ভালোবাসি: বারাক ওবামা

8730f7e8ded31aca75c379a0bc9e5dda-Meril-thumbnail

বিনোদন প্রতিবেদক :‘সবার সামনেই বলেছি, আমি মেরিল স্ট্রিপকে ভালোবাসি। তাঁর স্বামী জানেন, আমি তাঁকে ভালোবাসি। মিশেল জানে, আমি তাঁকে ভালোবাসি।’ গতকাল সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেরিল স্ট্রিপকে সম্মাননা জানানোর সময় এসব কথা বলেন ওবামা।

মেরিলের পাশাপাশি প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী স্টিভি ওয়ান্ডার, সাহিত্যিক ইসাবেল অ্যালেন্ডে, সাংবাদিক টম ব্রকো, সংগীত পরিচালক স্টিফেন সনঢাইম, অর্থনীতিবিদ রবার্ট সলো, রাজনীতিবিদ জন ডিঙ্গেলসহ মোট ১৮ জনকে সম্মাননা দিয়েছেন ওবামা। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননা দেওয়ার সময় হাসিমুখে ‘আউট অব আফ্রিকা’ তারকা মেরিল স্ট্রিপের অভিনয় প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হন বারাক ওবামা। মেরিলকে উদ্দেশ করে তিনি বলেন, যেকোনো চরিত্রের গভীরে ঢুকে পড়তে পারেন মেরিল। অনেক আবেগ দিয়ে চরিত্রকে পুরোপুরি ফুটিয়ে তোলেন তিনি।

মেরিলের সংগীত প্রতিভা ও বিভিন্ন ভাষার উচ্চারণে পারদর্শিতারও প্রশংসা করেন ওবামা। তিনি বলেন, অ্যাবার গান গেয়েছেন মেরিল। তিনি কেবল ভালো গানই করেন না, বেহালা বাজানোও শিখেছেন। বিভিন্ন ভাষার উচ্চারণে তাঁর পারদর্শিতার কোনো তুলনা হয় না। সত্যিই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নারী তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা