,

কসবায় হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

Crime Logoকসবা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হিন্দু সম্প্রদায়ের জমি জোরপর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ভূক্তভোগী পরিবারের কার্তিক কর্মকার গত বৃহস্পতিবার সকালে সুপার মার্কেট চত্ত্বরে সংবাদ সম্মেলন করেছে। জোরপূর্বক জমি দখলের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছোটন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।  
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে কার্তিক কর্মকার বলেন; তাদের একমাত্র মামা বাদল চন্দ্র কর্মকার কসবা মৌজার আরএস ১৬৩১, ১৬৩২ ও ১৬৩৩ দাগের ৮২ শতাংশ ভূমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক ছিলেন। তিনি চিরকুমার অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁহার তিন বোনের মধ্যে এক বোন স্বাধীনতার পূর্বেই ভারতে চলে গেছেন। অপর দুই বোনের ওয়ারিশ কার্তিক চ্ন্দ্র কর্মকার, গৌরাঙ্গ রায় কর্মকার ও নিতাই কর্মকার ওই ভুমিসহ আরো দুটি মৌজায় ১৮৫ শতাংশ ভূমির মালিক হয়। তাদের নামে কসবা ভূমি কর্মকর্তার কার্যালয়ে ৪৭৪৩ খারিজ খতিয়ান করেন।
তিনি বলেন; কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছের ছোট ভাই জাহাঙ্গীর মিয়াসহ তার লোকজন ওই জমির জন্য ৩০ লক্ষ টাকা চাদাঁ দাবী করেন। টাকা না দেয়ায় ভারতীয় নাগরিক তার খালাত ভাই সঞ্জয় কর্মকারের নাম ব্যবহার করে অন্য একব্যক্তিকে দিয়ে তার চাচাত ভাই আবদুল আউয়াল শাহিনের নামে গত ৯ অক্টোবর কসবা সাব-রেজিষ্ট্রিারের কার্যালয়ে একটি দলিল (দলিল নং ৫৪৭৪) রেজিষ্ট্রি করে নেয়।
কার্তিক কর্মকার আরো বলেন, গত ১৭ নভেম্বর গভীর রাতে জাহাঙ্গীর মিয়া ও তার লোকজন ৮২ শতাংশ জায়াগার মাঝে দিয়ে বেড়া দেয় এবং গাছগাছালী কেটে নেয়। এ নিয়ে তিনি গত ১৭ নভেম্বর থানায় একটি চাদাঁবাজীর  মামলা দায়ের করেন।  
এদিকে ভূয়া দাতা সাজিয়ে দলিল রেজিষ্ট্রি করার অভিযোগ এনে গত ১৭ নভেম্বর কার্তিক কর্মকার থানায় একটি এজাহার দায়ের করেছে।
ভারতে থাকা সঞ্জয় কর্মকার মুঠোফোনে বলেন; তিনি ভারতীয় নাগরিক বাংলাদেশে তার মামার সম্পত্তির তিনি কোন মালিক নন। এমন কি বাংলাদেশে গিয়ে আমি কোন দলিল রেজিষ্ট্রি করে দেয়নি।
সংবাদ সম্মেলনে আরো উপস্তিত ছিলেন সাবেক কসবা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোশাররফ হোসেন ইকবাল, কসবা পৌরসভার কাউন্সিলর আবু জাহের, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা, সাবেক পৌর কাউন্সিলর মোঃ দুলাল মিয়া প্রমুখ।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া বলেন, ভূয়া দাতা সাজিয়ে দলিলের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে।  অভিযোগটি পুলিশ সুপারের মাধ্যমে দুদকে প্রেরণ করা হবে। চাঁদাদাবীর বিষয়ে একটি মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া বলেন; তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি নিয়মমেনেই দলিল করেছেন। তবে তার নামে কোন দলিল রেজিষ্ট্রি হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর