সংঘর্ষে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়ার পীরবাড়ি
ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় একটি ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গত তিন দিন যাবৎ ওই এলাকায় প্রতিদিন সংঘর্ষের ঘটনা ঘটছে।পীরবাড়ি ও শরীফপুর এলাকার মধ্যে এই সংঘর্ষ চলছে। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চলা এই সংঘর্ষে আহতের সংখ্যা খুব কম হলেও ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুরের কারনে ক্ষতির পরিমান দাড়িয়েছে অনেক বেশি।গত তিন দিনে শরীফপুর ও পীরবাড়ি এলাকার সংঘর্ষে প্রায় শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়েছে। তিন দিনের এই সংঘর্ষে আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার পীরবাড়িকে বলা হয় ছোটখাটো শিল্প এলাকা। প্রায় শতাধিক সেন্ডেল ফেক্টরি আছে এখানে।কিন্তু গত কয়েকদিনের সংঘর্ষে সেন্ডল কারখানার মালিকরা ঠিক মতো কারখানা চালু রাখতে পারছেননা।ফলে একদিকে যেমন লাখ লাখ টাকার লোকসান গোনতে হচ্ছে কারখানা মালিকদের অন্যদিকে বেকার সময় পার করছেন কারখানায় কর্মরত শত শত সেন্ডেল শ্রমিক।
সর্বশেষ সোমবার দুপুরে সংঘর্ষ চলাকালে প্রায় ১৫ টি ঘর ও ১০টি দোকান ভাংচুর ও লুট করা হয়েছে।এদের মধ্যে পীরবাড়ি এলাকার বসির ভূইয়ার ঘরটি উল্যেখ জনক ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।বসিরের মেয়ে খাদিজা জানান,তাদের ঘরে থাকা ফ্রিজ,টিভি,গ্যাসের চুলা,সর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় প্রতিপক্ষরা।একই অবস্থা এই এলাকার ভারাটিয়া গুলজার খানের ঘরও।তখন আওয়াল মিয়ার ঘরে আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষরা।পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন আনে।আওয়াল মিয়া জানান,তার ঘরে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পীরবাড়ি এলাকার ব্যবসায়ী ভাই ভাই রং বিতানের মালিক আবুল কালাম জানান,সংঘর্ষের কারনে তারা ঠিকভাবে ব্যবসা করতে পারছেননা।ব্যবসায়ীরা নিরপেক্ষ হওয়া সত্বেও তাদের দোকান পাটে হামলা ও ভাংচুর চালোনা হচ্ছে। তার মতে সেন্ডেল কারখানাগুলো বড় পুজির ব্যবসা হওয়ায় তাদের লোকসান হচ্ছে সবচেয়ে বেশি।
অপরদিকে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্তের অভিযোগ ওঠেছে।পীরবাড়ি এলাকার আকলিমা (৩০)জানান,আমাদের সাথে কারো কোন দ্বন্ধ না থাকা সত্বেও শরীফপুর এলাকার লোকেরা আমাদের উপড় হামলা ও ভাংচুর চালিয়েছে।এই কথা আমরা পুলিশকে জানালে পুলিশ উল্টো আমাদেরকে শাসিয়ে গেছে।পুলিশ বলে,আমরা ওই পক্ষের কাউন্সিলর সাদেকুর রহমান শরীফের লোক।তাই আমাদে কাছে কিছু বলবিনা। এবিষয়ে সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা কারো পক্ষ নেয়নি।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শরীফপুর এলাকার বাসিন্দা সাদেকুর রহমান শরীফ বলেন,পীরবাড়ি এলাকার লোকেরাই আসল দোষী।আমাদের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা।সমস্যাটি সমাধানে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,দুই দলকে একসাথে বসিয়ে আলোচনা করার চেষ্টা চলছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া পাদুকা শ্রমিক মালিক সমিতির সভাপতি মোঃ মহসিন অভিযোগ করে বলেন,সংঘর্ষ থামাতে এসে পুলিশ তাদের কৃতিত্ব দেখানোর জন্য নিরীহ ও নিরপরাধ সেন্ডেল শ্রমিকদের আটক করছে।সংঘর্ষে জরিত প্রকৃত দোষীদের পুলিশ দরছেনা।
সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস অভিযোগ অস্বীকার করে এই প্রসঙ্গে বলেন,আমরা প্রকৃত দোষীদের আটক করছি।যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে ঘটনাস্থল থেকেই ধরা হচ্ছে।
উল্লেখ্য,গত শুক্রবার শরীফপুর এলাকার বাসিন্দা ওমান প্রভাসী মোহাম্মদ আলীর মেয়েকে জোর করে ঘর থেকে তুলে আনতে গিয়েছিল পীরবাড়ি এলাকার মুহিদ মিয়ার ছেলে আনিস মিয়া।তখনই এনিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।












