,

ভারতে আটক ১৬ বাংলাদেশী

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের পেনুগোন্দা পুলিশ অবৈধ অভিবাসনের অভিযোগে ১৬ বাংলাদেশীকে আটক করেছে। পশ্চিম গোদাবাড়ি জেলার পেনুগোন্দা এলাকা থেকে তাদের গতকাল আটক করা হয়। তারা প্রায় এক বছর ধরে পেনুগোন্দায় বসবাস করছিল। এ খবর দিয়েছে এক্সপ্রেস নিউজ সার্ভিস। পেনুগোন্দা পুলিশ পরিদর্শক চিএইচভি রামা রাও বলেন, পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার মহিরানি গ্রামের সফিকুল ম-ল নামের এক দালাল কিছু বাংলাদেশী শ্রমিককে ভারতে কাজ পাইয়ে দেবে বলে চুক্তি করে। এরপর শ্রমিকদের কোন ভিসা ব্যতীত পশ্চিমবঙ্গের হাওড়ায় নিয়ে যায় ওই দালাল। তারপর রেলে করে হাওড়া থেকে রাজামুন্দ্রিতে নিয়ে যাওয়া হয় তাদের। শ্রী ভেঙ্কট সুব্রামন্য চালের কলে তাদের কাজ দেয়া হয়। চালের কলের মালিকের কাছে এই শ্রমিকদের পরিচয় গোপন রাখা হয়। তাছাড়া বাংলা ও হিন্দিতে কথা বলতে পারায় তাদের কোন সন্দেহ করেনি চাল কলের মালিক। 

ভারতীয় বাঙালি হিসেবে পরিচয় দিতে তাদের বলে রেখেছিল সফিকুল ম-ল। প্রতি মাসে তাদের বেতনের কিছু অংশ সফিকুল ম-ল পেতো। কিছু অংশ শ্রমিকরা রাখতো। বাকিটা এক এজেন্টের মাধ্যমে বাংলাদেশে শ্রমিকদের পরিবারের কাছে পাঠিয়ে দিতো সফিকুল ম-ল। একটি হামলার সূত্র ধরে পুলিশ ওই এলাকার অভিবাসী শ্রমিকদের তালিকা বের করার সিদ্ধান্ত নেয়। এরপর জেরার মুখে এক শ্রমিক স্বীকার করে যে তারা বাংলাদেশ থেকে ভারতে কাজের খোঁজে প্রবেশ করেছিল। এরপর সফিকুল ম-লসহ মোট ১৬ জনকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর