,

লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে বৃহস্পতিবার হরতাল

51717_asডেস্ক রির্পোট:বুধবারের মধ্যে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে আগামী বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে হেফাজতে ইসলাম। দুপুরে চট্টগ্রামের হাটহাজারিতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বাদ যোহর এক সমাবেশ থেকে বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে ইসলামী ঐক্যজোট। রাজধানীর লালবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। সমাবেশে নেতারা জানান, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দাবিতে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বুধবারের মধ্যে তাকে গ্রেপ্তার না করলে বৃহস্পতিবার হরতাল পালিত হবে। ইসলামী ঐক্যজোটের নেতা আবদুল লতিফ নেজামীসহ সংগঠনের অন্য নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। হেফাজত সূত্র জানায়, আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। বুধবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে বৃহস্পতিবার হরতাল পালন করা হবে। 

এদিকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। এতে সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি পল্টন থেকে দৈনিক বাংলা এলাকার সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার দাবি করে বলা হয় তাকে গ্রেপ্তার না করলে দেশের তৌহিদী জনতা সারা দেশ অচল করে দেবে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা