,

খালেদা জিয়ার দুটি আবেদন খারিজ

037376a97613838132212861ca2d054a-Untitled-1ডেস্ক রির্পোট :জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। গতকাল রোববার আদেশের এ দিন ধার্য করা হয়েছিল।

ওই মামলায় অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে ২০১২ সালে একটি এবং চলতি বছর অপর লিভ টু আপিল করেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ৯ নভেম্বর ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় এ দিন ধার্য করেন। বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিলের শুনানি গতকাল এক দিনের জন্য মুলতবি করেন আপিল বিভাগ। খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি এক দিনের জন্য মুলতবির আরজি জানিয়েছিলেন। এই লিভ টু আপিলের ওপর আজ শুনানি হওয়ার কথা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়।

এ জাতীয় আরও খবর

বাড়ি দখলের গুজব, যা বললেন দিলারা জামান

সংসদ কার্যকর থাকলে রাজপথে লংমার্চ গণআকাঙ্ক্ষার বিরোধী: স্বপন

জাগৃকের শর্তে ১২৭ জনের ফ্ল্যাট অনিশ্চিত

ভাইরাল হতেই প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন সিফাত: স্থানীয়রা

রংপুরের চার খুনের বিচার দ্রুত শেষ হবে: ত্রাণমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তারেক রহমান

পাত্রী না পেয়ে আত্মহত্যা, মহারাষ্ট্রে আলোচনায় ২৯ মৃত্যু

হাম-উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৯১৭

শিবির নেতাকে থাপ্পড়, ইবিতে ছাত্রদল-শিবির উত্তেজনা

দক্ষ শ্রমিকই দেশের বড় উৎপাদনশীল সম্পদ: মাহ্দী আমিন

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

ইউরোপ কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরাচ্ছে?