,

রাইসমিলে আটকে রাখা ৪ শ্রমিক উদ্ধার

B Baria Mapআশুগঞ্জে দাদনের টাকার জন্য আটক করে রাখা ৪ চাতাল শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে রাইছ মিলের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। বন্দি রাইসমিলে আটকে রাখা ৪ শ্রমিক উদ্ধার

শনিবার রাতে তাদের উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরপুর এলাকার সুরমা অটো রাইস মিলে একই পরিবারের ৪ জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করতো। সম্প্রতি তারা এই চাতাল কল থেকে চলে যেতে চায়। তারা চলে যাবে এই ভয়ে গত কয়েকদিন ধরে তাদের চাতালের একটি কক্ষে তালা দিয়ে আটকে রাখা হয়। খবর পেয়ে রাতে পুলিশ তাদের উদ্ধার করে এবং এ বিষয়ে রাইস মিলের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন, ‘দাদনের টাকা দিয়ে একই পরিবারের ৪ শ্রমিক অন্য চাতাল কলে চলে যাওয়ার পর সেখান থেকে তাদের ধরে এনে গত দু’দিন ধরে সুরমা অটো রাইস মিলে আটকে রাখা হয়। খবর পেয়ে তাদের আমরা উদ্ধার করেছি। এ ব্যাপারে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ