,

ব্রুকলিনে গাড়িচাপায় বাংলাদেশী বংশোদ্ভূত মেধাবী কিশোর নিহত

51413_teen

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা বাংলাদেশী বংশোদ্ভূত মোহাম্মদ নাঈম উদ্দিন নামে ১৪ বছর বয়সী মেধাবী এক কিশোর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এ তথ্য দিয়েছে। মেরুন রঙের একটি চেভি ইম্পালা গাড়ি চাপা দেয় নাঈমকে। স্কুল শেষ হওয়ার পর একটি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে বিকাল ৫টার পর কেইটন অ্যাভিনিউয়ের ইস্ট সেভেন্থ স্ট্রিট পার হচ্ছিল নাঈম। এ সময় তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় ঘাতক গাড়িটি। তবে, কিছুদূর যাওয়ার পরই পুলিশ ৭৮ বছর বয়সী লিন রেইনল্ডস নামের ওই ঘাতক নারী চালককে গ্রেপ্তার করে। এদিকে গুরুতর আহত অবস্থায় তৎক্ষণাৎ বাংলাদেশী ওই কিশোরকে মাইমোনাইডস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। এক আত্মীয় জানান, নাঈমের পরিবার সম্পূর্ণ মুষড়ে পড়েছে। এদিকে লিনের বিরুদ্ধে দুর্ঘটনাস্থল ত্যাগ ও সতর্কতা অবলম্বনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশে নাঈমের লাশ দাফন করার হবে কিনা, সে ব্যাপারে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি শোকে মূহ্যমান পিতামাতা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ