,

আশুগঞ্জ-চিনকি আস্তানা পথে নতুন রেল বসানো শুরু

Rail Minister-1প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ফেণীর চিনকিআস্তানা স্টেশন পর্যন্ত ১৮০ কিলোমিটার পথে নতুন রেল ও স্লিপার বসানোর আনুষ্ঠানিক উদ্বোধণ হয়েছে। রবিবার দুপুরে উল্লেখিত রেল পরিবর্তন ও আনুষাঙ্গিক কাজের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। এ উপলক্ষে আখাউড়া রেলওয়ে জংশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. মনসুর আলী সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলী, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির, আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক।
সংশ্লিস্ট সূত্র জানায়, এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৯৯ কোটি টাকা। তবে এ ব্যয় আরও সামান্য কিছু বাড়তেও পারে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নতুন রেল বসানোর লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে মেক্স অটোমোবাইলস প্রডাক্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় এ উন্নয়ন। ২১ শতকে আমাদেরকে যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে দ্রুততম অবস্থানে পৌঁছাতে হবে। এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
রেলপথ মন্ত্রী বলেন, নতুন লাইন বসানোর কাজ রেলওয়েতে এটাই প্রথম। বর্তমানে ৪১টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে রেলওয়েতে। এগুলো বাস্তবায়িত হলে রেলওয়েতে উন্নত বিশ্বের মতো সেবা পাওয়া যাবে। সরকার যেখানে উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সেখানে বিএনপি নেত্রী ধ্বংসাত্মক কর্মকান্ডের ইন্দন দিচ্ছেন।

 

Law minister-1
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা