বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য উচ্চতায় খুদে জাদুকর

f993faa9c521f4adca058d712bf04b01-thamক্রীড়া ডেস্ক :রেকর্ডটি ছুঁতে গিয়েও ছোঁয়া হচ্ছিল না তাঁর। কিন্তু স্প্যানিশ লিগের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার জন্য মেসির জন্য মঞ্চটা যেন নিজ হাতেই সাজিয়ে রেখেছিলেন বিধাতা। রাতটি শনিবার হলেও নিজের বৃহষ্পতিকে তুঙ্গে নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতার আসনটি একেবারেই নিজের করে নিলেন বর্তমান দুনিয়ার অন্যতম সেরা ফুটবলারটি। একটি গোল হলেও স্প্যানিশ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তেলমো জারার পাশে বসে যেতেন মেসি, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট রইলেন না। ​নিজের ২৭তম হ্যাটট্রিকটি পূরণ করে নিজেকে নিয়ে গেলেন তেলমো জারারও ওপরে। মর্ত্যের এই মহাতারকা একই সঙ্গে উঠে গেলেন এক অন্য ধরনের উচ্চতায়। যে উচ্চতায় পা রাখা যেকোনো ফুটবলারের জন্যই স্বপ্ন। অনেক দূরের স্বপ্নই।

জারা চল্লিশ ও পঞ্চা​শের দশকের অন্যতম সেরা স্প্যানিশ স্ট্রাইকার। দুই দশক দাপটের সঙ্গে খেলে তিনি গোল করেছিলেন ২৫১টি। ১৯৫৩ সালের জারা ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। এর ঠিক ষাট বছর পর তাঁর ২৫১ গোল ছাড়িয়ে গেলেন এক আর্জেন্টাইন—লিওনেল মেসি।

রেকর্ডের পর মেসিকে নিয়ে সতির্থদের উদযাপন। ছবি: এএফপিআরও একটি জায়গায় অবশ্য জারার চেয়ে পিছিয়েই থাকছেন মেসি। ২৭৭টি ম্যাচ খেলে তেলমো জারা ২৫১ গোল করলেও মেসির ২৫৩ গোল এসেছে ২৮৯টি ম্যাচ খেলে।

নিজের ২৫১তম গোলটি তাঁর আসে খেলার ২১ মিনিটে। দারুণ এক ট্রেডমার্ক ফ্রি-কিকে বাম কোনা দিয়ে সেভিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। ৭২ মিনিটে আসে তাঁর রেকর্ড-ভাঙা গোলটি। গোলটি অবশ্য ছিল এক মেসি-নেইমার যুগলবন্দী। নিজেদের মধ্যে পাস খেলে শেষ অবধি নেইমারের বাড়িয়ে দেওয়া বলেই তেলমো জারাকে পেছনে ফেলেন মেসি। ৭৮ মিনিটে তাঁর হ্যাটট্রিকটিও পূরণ হয় নেইমারের পাস থেকে। লা লিগার এবারের মৌসুমে এটি মেসির দশম গোল।

তাঁকে নিয়ে কত সমালোচনা। নিন্দুকদের কত ফাঁকা বুলি। কিন্তু মেসি দেখিয়ে চলেছেন, তিনি আসলে কী! বয়স ২৭ হয়ে গেছে। তাতে কী! এটা তো যেকোনো ফুটবলারেরই সেরা সময়ের হাতছানি। ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে প্রতিনিয়তই নিয়ে গেছেন ওপরের দিকেই। স্প্যানিশ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে তিনি নিজেকে করে ফে​ললেন ফুটবল-ইতিহাসেরই অংশ!

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা