,

মাওয়ায় প্রাইভেটকার চাপায় স্কুল ছাত্র নিহত, যান চলাচল বন্ধ

51406_m

ডেস্ক রির্পোট:ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজংয়ে প্রাইভেটকার চাপায় শিশু শিক্ষার্থী রাজু (১০) নিহত হওয়ার ঘটনায় শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। লৌহজংয়ের মাওয়া থেকে শ্রীনগরের ছনবাড়ি চৌরাস্তা পর্যন্ত ৫কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে লৌহজংয়ের উত্তর মেদেনীমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওয়াস্থ জেলার সার্জেন্ট মো. শাহাদাত হোসেন জানান, লৌহজংয়ের উত্তর মেদেনী মন্ডল এলাকার টিটু তার ২ শিশুপুত্র সিয়াম (১২) ও রাজু (১০)-কে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মহাসড়কের সাইডে অপেক্ষা করছিলেন। এ সময় মাওয়া থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। গুরুতর আহত হয় দুই সহোদর সিয়াম ও রাজু গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাদেরকে মিডফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাজু মারা যায়। নিহত রাজু লৌহজং উপজেলার সমসপুর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও সিয়াম পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে এলোপাতাড়িভাবে গাড়ি ভাঙচুর করে। প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ