,

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো যুক্তরাষ্ট্র

news-image

US-Visaবাংলাদেশি নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। ঢাকার বাইরে থেকেও ভিসা সংক্রান্ত কাগজপত্র জমা দেওয়া ও ভিসা সংগ্রহের কাজ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা।

বর্তমানে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রামেও যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা সংগ্রহ এবং সাক্ষাৎকারের পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যায়। যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের সাক্ষাৎকার বুকিং ব্যবস্থা উন্নত করেছে। ফলে আবেদনকারীরা অনলাইনে তাদের ভিসা সাক্ষাৎকারের সময় ঠিক করতে পারবেন। আবেদনকারীরা নতুন কল সেন্টারে ফোন করেও সাক্ষাৎকারের সময় নিতে পারবেন। ইংরেজি ও বাংলায় তারা এ সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

এর আগে কোনও ভিসা আবেদনকারীকে তার প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া এবং ভিসা সংগ্রহের জন্য রাজধানীতে যেতে হতো। এখন তারা তিনটি নগরী থেকেই তাদের ডকুমেন্ট জমা দেওয়া এবং ভিসা সংগ্রহ করতে পারবেন।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভাইস কনস্যুলার বৃহস্পতিবার বিকেলে জামাল খান আমেরিকান কর্নারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। অনুষ্ঠানে ডেপুটি চীফ অব মিশন ড্যাভিড মালে উপস্থিত ছিলেন।

ভিসা আবেদনকারীরা এখন অনলাইনে ভিসার ফি জমা দিতে পারছে। আগে এজন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে যেতে হতো।

নতুন ব্যবস্থায় আবেদনকারীরা ঢাকা, চট্টগ্রাম অথবা সিলেট থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবে। পাশাপাশি ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে একটি নতুন ওয়েবসাইটও খোলা হয়েছে। খবর বাসসের

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা