,

জানুয়ারিতে পদ্মা সেতুর কাজ পুরোদমে শুরু হবে : সেতুমন্ত্রী

87599_Obaidul-Kaderডেস্ক রির্পোট:‘সব বাধা উপেক্ষা করে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে’ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিনো হাইড্রো কোম্পানি পদ্মার নদী শাসনের কাজ পেয়েছে। তাদের সাথে আমরা ১০ নভেম্বর চুক্তি স্বাক্ষর করেছি। তারা ইতোমধ্যে প্রকিউরমেন্ট মোবিলাইজেশন শুরু করে দিয়েছে। নদী শাসনের অন্যান্য কাজও শিগগিরই শুরু হয়ে যাবে। জানুয়ারি মাসে তারা পুরোদমে কাজ শুরু করবে।

 

আজ শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার অ্যাপ্রোস সড়ক ও এর আশপাশের এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন।

 

পদ্মার সবুজ পাড়ে হংকং ও সাংহাইয়ের মতো আধুনিক শহর নির্মাণের স্বপ্ন দেখেন তিনি। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের একটি তথ্য দিতে চাই, এই যে পদ্মার উভয়পাড়ে বিশাল কর্মযজ্ঞ দেখছেন, আমরাও স্বপ্ন দেখছি আপনাদের মতো যে, এই পদ্মার পাড়ে একদিন হংকং, সাংহাইয়ের মতো নয়ন জোড়ানো শহর গড়ে উঠবে। এখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে। এখানে নব নব দুয়ার খুলে যাবে। পর্যটন সেন্টার হবে, ক্রীড়া কমপ্লেক্স হবে, এখানে বিমানবন্দর হবে, একটি আধুনিক শহরের যা যা প্রয়োজন তা এ পদ্মার সবুজ পাড়ে নির্মিত হবে।’

 

তিনি বলেন, ‘এখানে জীবনের এক নতুন যাত্রা শুরু হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ২০১৮ সালে পদ্মা সেতুর উপরে যখন রেল চলবে, যখন গাড়ি চলবে, তখন গাড়ি থেকে, রেল থেকে রাতের বেলায় এখানকার যাত্রীরা দেখতে পাবেন পূর্ণিমার চাঁদ, পদ্মার জলে ঠিকরে পড়েছে। সেই অপরূপ দৃশ্যের জন্য আজ বাংলাদেশের ল ল মানুষ অপো করছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ স্বপ্ন দেখছে।’

 

তিনি বলেন, ‘পদ্মার মূল সেতু নির্মাণ কাজ পেয়েছে চায়নার মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড। তারা এখন সয়েল টেস্টের কাজ শুরু করেছে। আপনারা নদীতে দেখছেন ড্রেজিং হচ্ছে। নদীর পাড়ে যন্ত্রপাতি বসানো হচ্ছে। তাদের প্রয়োজনীয় উপকরণ আসছে। ইতোমধ্যে তাদের যন্ত্রপাতির চারটি শিপমেন্ট এসে গেছে। পর্যায়ক্রমে আরো আসবে এবং এটি অব্যাহত থাকবে।’

 

মাদারীপুর জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ ও সেতু বিভাগের কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা