বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বৈধতা পেলেন ৫০ লাখ অভিবাসী

8e40ee0009397df757edd41dbf94e117-Usআন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে এবার কাজের বৈধতা পেলেন পাঁচ বছরের বেশি সময় ধরে থাকা প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন গণমাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী পদক্ষেপের এই ঘোষণা দেন।

উচ্চ ডিগ্রিধারী ও দক্ষ প্রযুক্তি-কর্মীদের জন্য বৈধতার এ সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। ওবামার নির্বাহী আদেশের সুযোগ গ্রহণকারীদের আবেদনের মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং তাঁদের কর দিতে হবে। যুক্তরাষ্ট্রে তাঁরা সহজে চলাচল করতে পারবেন। গাড়ি চালানোর লাইসেন্স ও ব্যাংক হিসাব খোলাসহ ন্যূনতম সুবিধাগুলো তাঁদের জন্য সম্প্রসারিত হবে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওবামা বলেন, তাঁর এ নির্বাহী পদক্ষেপ অবৈধ ব্যক্তিদের প্রতি কোনো সাধারণ ক্ষমা নয়। সম্প্রতি যাঁরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে অবৈধভাবে বাস করছেন, তাঁরা এ সুবিধা পাবেন না। ভবিষ্যতে যাঁরা অভিবাসন আইন লঙ্ঘন করবেন, তাঁদের জন্য এ ঘোষণা কার্যকর নয়। যেসব অবৈধ অভিবাসীর নামে মামলা আছে ও দণ্ডিত অপরাধী, তাঁরা এ আদেশের কোনো সুবিধা নিতে পারবেন না। যাঁদের নামে বিতাড়নের আদেশ আছে, তাঁদের বিষয়েও ঘোষণায় কিছু বলা হয়নি।

ওবামা বলেন, এই পদক্ষেপ অভিবাসন-সমস্যার কোনো স্থায়ী সমাধান নয়। অভিবাসন আইনের ভয়ে যাঁরা তাড়িত, মজুরি ও কাজের ক্ষেত্রে যাঁরা বৈধতার কারণে বঞ্চনার শিকার হচ্ছেন, তাঁদের জন্য এ ঘোষণা সাময়িক সুবিধা দেবে।

যুক্তরাষ্ট্রে বৈধতা পাচ্ছেন ৫০ লাখ অভিবাসী

উভয় দলের আইনপ্রণেতাদের সমন্বিত অভিবাসন সংস্কার আইন প্রস্তাব গ্রহণের জন্য আহ্বান জানিয়ে ওবামা জানান, ‘যে দিনটিতে আমি সমন্বিত অভিবাসন আইনে স্বাক্ষর করব, সেদিন থেকে এই নির্বাহী পদক্ষেপ অকার্যকর হবে।’

অভিবাসন আইন নিয়ে কর্মরত যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী  বলেন, ওবামার ঘোষণায় সুবিধাগ্রহণকারী বাংলাদেশির সংখ্যা ১০ হাজারের বেশি হবে না। অবৈধ অভিবাসনে আছেন—এমন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি এই আদেশের কোনো সুবিধা পাবেন না।

টেক্সাসপ্রবাসী সিলেটের সাইফুল হক  বলেন, ১৮ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। বৈধ কাগজপত্র না থাকায় এত দিন সঠিক মজুরির কাজ করতে পারেননি। ওবামার ঘোষণায় আপাতত বৈধভাবে ন্যায্য মজুরির কাজ পাবেন বলে তিনি খুশি।

কংগ্রেসকে পাশ কাটিয়ে ওবামার এ ঘোষণায় যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অভিবাসী গোষ্ঠীগুলো ওবামার পদক্ষেপকে ইতিবাচক বলে উল্লেখ করেছে। অপরদিকে রিপাবলিকান ও রক্ষণশীলরা তাঁর এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

কংগ্রেসের স্পিকার রিপাবলিকান জন বয়েনার এক ভিডিও বার্তায় বলেন, ওবামা এর আগে বলেছিলেন তিনি কোনো রাজা বা সম্রাট নন। কিন্তু কংগ্রেসকে পাশ কাটিয়ে অভিবাসীদের জন্য সুবিধা দিয়ে তিনি রাজা-বাদশাহর মতো আচরণ করলেন।

রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের মনোভাব এড়িয়ে যাওয়ার পরিণামে ওবামাকে একদিন অনুতপ্ত হতে হবে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা