বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখোমুখি

50976_e1বিনোদন প্রতিবেদক :বেশ অনেক দিন পর নিজেদের অভিনীত ছবি নিয়ে মুখোমুখি হচ্ছেন দুই আলোচিত নায়িকা মৌসুমী ও পপি। আগামী ২৮শে নভেম্বর মৌসুমী অভিনীত ‘এক কাপ চা’ এবং পপি অভিনীত ‘চার অক্ষরের ভালোবাসা’ মুক্তি পাবে। দু’টি ছবির নায়ক ফেরদৌস। তবে ‘চার অক্ষরের ভালবাসা’ ছবিতে আরেক নায়ক নিরবও রয়েছে। আর ‘এক কাপ চা’ ছবিতে রয়েছেন টালিগঞ্জের সুঅভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। ‘এক কাপ চা’ পরিচালনা করেছেন নতুন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। ছবিটি প্রযোজনা করেছেন নায়ক ফেরদৌস নিজেই। ‘চার অক্ষরের ভালবাসা’ পরিচালনা 

করেছেন আরেক নতুন পরিচালক জাকির খান। দুই নতুন পরিচালককে নিয়ে পর্দায় আসছেন মৌসুমী ও পপি। সর্বশেষ এই দুই তারকা কবে পর্দায় মুখোমুখি হয়েছেন এটা যে কারও মনে করতে কষ্ট হবে। কারণ, গত দুই বছরে পপি অভিনীত কোন ছবি মুক্তি পায়নি। এ বছরও পপি অভিনীত প্রথম কোন ছবি মুক্তি পাবে। সেই হিসেবে বিষয়টি সিনেমাপ্রেমী দর্শকদের জন্য আনন্দের। কারণ, দীর্ঘদিন পর তারা একই সপ্তাহে তাদের প্রিয় দুই তারকাকে পর্দায় প্রতিদ্বন্দ্বিতা করতে দেখবেন। মৌসুমী-পপি দু’জনই খুব ভাল অভিনেত্রী। ‘এক কাপ চা’ এবং ‘চার অক্ষরের ভালবাসা’ নিয়ে তারা দর্শকদের মন জয় করবেন এমন প্রত্যাশা সবার।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা