,

সালমানের কাণ্ডে বিব্রত কাটরিনা

51075_ekবিনোদন প্রতিবেদক :জমকালো আয়োজনে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সালমান খানের বোন অর্পিতা খানের বিয়ের আনুষ্ঠানিকতা। আমির খান, শাহরুখ খান, করণ জোহরসহ বলিউডের বড় প্রায় সব তারকাই আমন্ত্রিত হয়ে এসেছিলেন এ অনুষ্ঠানে। শুধু তাই নয়, সালমানের সাবেক প্রেমিকা অভিনেত্রী কাটরিনা কাইফও হাজির হয়েছিলেন এ রাজকীয় বিয়েতে। সবাইকে নিয়ে বেশ ধুমধামেই বোনের বিয়ে দিয়েছেন সাল্লু। এ অনুষ্ঠানে শুধু আসেননি, বলিউড তারকারা নেচেছেন, গেয়েছেন, আনন্দ করেছেন যার যার মতো। তারই ধারাবাহিকতায় কাটরিনা কাইফও নেচেছেন সাবেক প্রেমিকের বোনের বিয়েতে। এদিকে কাটরিনা বর্তমানে লিভ টুগেদার করছেন রণবীর কাপুরের সঙ্গে। একসঙ্গে এক বাড়িতে থাকছেন তারা এক সপ্তাহ ধরে। তবে অর্পিতার বিয়েতে রণবীরকে আমন্ত্রণ জানানো হলেও শুটিংয়ের কারণে তিনি আসতে পারেননি। তাতে কি! নাছোরবান্দা সালমান সাবেক প্রেমিকাকে ঠিকই এনেছেন। এদিকে বিয়ের আনুষ্ঠানিকতার পরে একে একে বিভিন্ন তারকাদের গান বাজানো হয়। ঠিক কাটরিনার ‘চিকনি চামেলী’ যখন বেজে ওঠে, তখন সালমানের একটি কা-ে কাটরিনা বিব্রতকর অবস্থাতেই পড়েন। গানটি শুরু হলে সালমান নিজে মাইক নিয়ে কাটরিনাকে স্টেজে আসার আহ্বান জানান। কিন্তু কাটরিনা যেন সালমানের সামনেই আসছিলেন না। পুরো অনুষ্ঠানে তাকে এড়িয়ে চলেন তিনি। তাই মাইকে সালমানের ডাকের পর কাটরিনা মাথা নাড়িয়ে হেসে স্টেজে আসতে অসম্মতি জানান। এরপর করণকে সালমান অনুরোধ জানান কাটরিনাকে স্টেজে নিয়ে আসতে। করণ হাতে ধরে কাটরিনাকে স্টেজে ওঠান। এরপরই সালমান সবার সামনে পরিচয় করিয়ে দেন তিনি হচ্ছেন আমাদের কাটরিনা কাপুর। এরপর সালমান কাটরিনাকে উদ্দেশে বলেন, হুম। বুঝেছি। কাটরিনা বললে তো আসবে না। ঠিক আছে এখন থেকে কাটরিনা কাপুর বলেই ডাকবো। কৌতুক করে সালমান বলেন, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম কাটরিনা খান হতে। কিন্তু রাজি হলে না তাতে। এখন বনেছো কাটরিনা কাপুর। ক্যারি অন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর