,

পেলের ছেলের ৩৩ বছরের জেল

87328_19-pelesonক্রীড়া ডেস্ক :সময়টা ভালো যাচ্ছে না ফুটবল-সম্রাট পেলের। আর্থিক কেলেঙ্কারিতে তার ছেলেকে জেলেই যেতে হচ্ছে আপাতত। শাস্তি মওকুবের আর্জি জানিয়ে তিনি উচ্চতর আদালতে আপিল করলেও তা খারিজ হয়ে গেছে।

 

চলতি বছরের গোড়ায় আর্থিক তছরুপের একটি মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হন পেলের ছেলে এদসন চোলবি দো নাসিমেন্তো বা এদিনহো। তদন্তে নেমে তার সঙ্গে মাদক চোরাচালানকারীদের যোগসূত্র খুঁজে পায় পুলিশ। নির্দিষ্ট সময়ে এদিনহোর বিরুদ্ধে চার্জশিটও দেওয়া হয়। বিচারে ৩৩ বছরের সশ্রম কারাদণ্ড হয় তার।

 

এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেন তিনি। যতদিন এই আপিল মামলা চলছিল, ততদিন তিনি জামিনে মুক্ত ছিলেন। কিন্তু গতকাল আদালত আর্জি খারিজ করে দেয়।

 

বিচারক সুজানা পেরেইরা বলেছেন, সুপ্রিম কোর্টে আপিল করতেই পারেন আসামি। কিন্তু যতদিন না সেই মামলার চূড়ান্ত ফয়সালা হচ্ছে, ততদিন এদিনহোকে জেলেই থাকতে হবে।

 

৪৪ বছরের এদিনহো ব্রাজিলের একজন নামি ফুটবলারও বটে। কিন্তু মাদক চোরাচালানে নাম জড়িয়ে যাওয়ায় এখন আর আগের মতো জনপ্রিয়তা নেই তার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর