,

হস্তশিল্প প্রশিক্ষণ দরিদ্র নারীদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে -শংকর রঞ্জন সাহা

ttttttttttttআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নারীদের হস্তশিল্প বিষয়ক ১৬ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক শংকর রঞ্জন সাহা। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সায়ীদ কুতুব,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড: আশরাফুল আলম,উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের জেলা ফ্যাসিলিটর আবদুল্লাহ আল মোজাহিদ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন নারী উন্নয়ন ফোরাম আয়োজিত হস্তশিল্প বিষয়ক এই প্রশিক্ষন দরিদ্র নারীদের বিশেষ উপকার করবে। প্রশিক্ষনের জ্ঞান কাজ লাগিয়ে তারা আর্থিক স্বাচ্ছল্য আনতে পারবেন । যাতে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। তিনি প্রশিক্ষণ প্রাপ্তদের অলস বসে না থেকে পণ্য উৎপাদনে সময় কাজে লাগানোর এবং প্রশিক্ষন প্রাপ্তদের তৈরী পন্য বিক্রিতে সহায়তা করার জন্যে উপজেলা পরিষদকে আহবান জানান। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষন আরো বেশী করে আয়োজনেরও আশ্বাস দেন তিনি।

পরে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরন করেন। সদর উপজেলা পরিষদ আয়োজিত এ প্রশিক্ষন বাস্তবায়ন করে উপজেলা নারী উন্নয়ন ফোরাম। গত ১৬ নভেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণে ৩৬ জন দরিদ্র নারী অংশ নেন।  প্রশিক্ষণার্থীদেরকে ক্রিস্টাল পুঁথির তৈরি ব্যাগ, শো-পিস ও সিরামিকস পটারি তৈরির প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম।
 

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী