,

গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি

0a2d8b56bec1be21d81a727cb056ee30-RajeevSe

ডেস্ক রির্পোট :গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজীব শেঠি। আগামী ১ ডিসেম্বর থেকে তিনি কাজ শুরু করবেন। 

টেলিনর গ্রুপের ভারতীয় মোবাইল অপারেটর ইউনিনরের প্রধান বিপণন কর্মকর্তা (চিফ মার্কেটিং অফিসার) হিসেবে কর্মরত ছিলেন রাজীব। তিনি গ্রামীণফোনের বর্তমান সিইও বিবেক সুদের স্থলাভিষিক্ত হয়েছেন। ইউনিনরের সিইও পদে যোগ দেবেন বিবেক।

রাজীব শেঠি গত দুই বছর ইউনিনরের সিএমও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইউনিনরের উত্তর প্রদেশ পূর্ব সার্কেলের প্রধান হিসেবে কাজ করেছেন। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে রাজীবের ব্যাপক অভিজ্ঞতা আছে। তিনি ভোডাফোন, এইচপি, হাচিসন টেলিকম ও এশিয়ান পেইন্টসে উচ্চপদে কাজ করেছেন। 

নতুন দায়িত্ব পেয়ে রাজীব বলেন, ‘গ্রামীণফোনে যোগ দিয়ে এবং বাংলাদেশে সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।’

টেলিনরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এশিয়ায় টেলিননের প্রধান সিগভে ব্রেক্কে বলেন, গ্রামীণফোন বাংলাদেশের বাজারে নেতৃত্ব দিচ্ছে। ইউনিনর ভারতে দ্রুত গ্রাহক বৃদ্ধি করছে। ব্যবস্থাপনায় পরিবর্তনের মাধ্যমে টেলিনর উভয় বাজারে আরও প্রবৃদ্ধি অর্জন ও গ্রাহকদের মাঝে অবস্থান শক্তিশালী করতে চায়। বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা