,

মেয়েদের চেয়েও বেশি রূপচর্চা করেন রোনালদো!

af4fee8546875efb167300f3f767a800-Ronaldoক্রীড়া ডেস্ক :কথাটা ক্রিস্টিয়ানো রোনালদো আগেই একবার বলেছিলেন। তিনি সুদর্শন, অর্থও অগাধ। এ কারণেই নাকি সবাই তাঁকে ঈর্ষা করেন। চাইলে কথাটা এই রিয়াল তারকা আবার বলতে পারেন। সবাই যে রোনালদোর ‘পিছু’ লেগেছে আবার। এই তো সেদিন ম্যানুয়েল নয়্যার এক মোক্ষম খোঁচা দিলেন রোনালদোর অন্তর্বাসের মডেল হওয়া নিয়ে। এবার একেবারে অপ্রত্যাশিত এক জায়গা থেকে প্রায় অভিন্ন তির ছোড়া হলো রোনালদোকে তাক করে। আয়ারল্যান্ড মহিলা দলের ফরোয়ার্ড স্টেফানি রোশ বলেছেন, তিনি যতগুলো প্রসাধন ব্যবহার করেন, রোনালদো করেন তার চেয়েও বেশি!



নয়্যারের খোঁচাটার কারণ না হয় উপলব্ধি করাই যায়। এবারের ব্যালন ডি’অরের ভোটাভুটিতে রোনালদোই তাঁর প্রধান বাধা। জার্মানিতে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেও হয়তো ভোটাভুটিতে রোনালদোর পেছনেই থেকে যাবেন। কিন্তু রোশের খোঁচারটা উদ্দেশ্য ঠিক পরিষ্কার নয়। রোশ তো আর রোনালদোর সরাসরি প্রতিপক্ষ নন। অবশ্য নারী হয়েও তিনি সরাসরি পুরষদের সঙ্গেই লড়ছেন। ফিফা বর্ষসেরায় একটি পুরস্কার দেওয়া হয়। পুসকাস অ্যাওয়ার্ড। বছরের সবচেয়ে সেরা গোলের মালিকটিকে দেওয়া হয় এই পুরস্কার। আর তাতে ইব্রাহিমোভিচ, হামেস রদ্রিগেজ, ডিয়েগো কস্তাদের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন এই স্বর্ণকেশী ফুটবলার।



দেখতে রোশ মন্দ নন। মেয়েদের ফুটবলের বড় তারকাই। ফলে বিজ্ঞাপন জগতে তাঁরও একটু নামডাক আছে। তবে রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নই আসে না। কিন্তু সেই রোশও মজা নেওয়ার সুযোগটা ছাড়লেন না। বললেন, ‘রোনালদোর মতো নিজের রূপ নিয়ে অহংকার দেখানো আমার শোভা পায় না। ওর ব্যাগে তো আমার চেয়ে বেশি রূপচর্চার সামগ্রী থাকে।’

ছেলেদের রূপচর্চায় দোষের কিছু নেই। তবে কোনো মেয়ে যখন দাবি করে, তার চেয়েও কোনো ছেলে বেশি রূপচর্চা করে, সেটি সেই ছেলের অহংয়ে লাগাই স্বাভাবিক। কথাটা রোনালদো কীভাবে নেন, সেটাই এখন দেখার!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ