,

শাস্তির মাত্রা বাড়িয়ে রেস্তোরাঁর বিল পাস

f1e0e5f70b3acbc43b4d4e2683077758-restaurantডেস্ক রির্পোট :শাস্তির মাত্রা বাড়িয়ে ‘বাংলাদেশ রেস্তোরাঁ আইন ২০১৪’ আজ বুধবার সংসদে পাস হয়েছে। বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন।

বিদ্যমান আইনে সর্বোচ্চ ৫ হাজার টাকার জরিমানার বিধান আছে। পাস হওয়া বিলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এই আইন কার্যকর হলে হোটেলে পানীয় ও খাবারের রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। তিন তারকা বা তার চেয়ে উচ্চ মানের হোটেল করতে হলে সরকারের অনুমতি লাগবে।

বিলে বলা হয়েছে, কোনো অতিথি বা ক্রেতা সেবার মান নিয়ে হোটেল ও রেস্তোরাঁ নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করতে পারবেন। নিয়ন্ত্রক নির্ধারিত পদ্ধতিতে সংক্ষিপ্ত তদন্ত করে ব্যবস্থা নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক