,

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই তারকা!

file

বিনোদন প্রতিবেদক :আসছে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) ৪৫তম আসর। ভারতের পর্যটন অঞ্চল গোয়ায় এবারের আসরটি বসতে যাচ্ছে। তবে মূল চমকটি অন্য জায়গায়। জানা গেছে এবারের আসরে বাংলাদেশের চলচ্চিত্র ভুবন থেকে দুজন তারকা আমন্ত্রণ পেয়েছেন।

এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জয়া আহসান। ১৩ নভেম্বর আয়োজক কর্তৃপক্ষ তাঁকে আমন্ত্রণপত্র পাঠান। তবে এখানেই শেষ নয়, উৎসবের ফিল্মবাজার সেমিনার নলেজ সিরিজে বক্তৃতা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সেখানে যাবেন ২০ নভেম্বর।

উৎসব পরিচালক শঙ্কর মোহন আমন্ত্রণপত্রে বলেছেন, উদ্বোধনী আয়োজনে আপনি অংশগ্রহণ করলে আমরা আনন্দিত হব। আপনার পাশাপাশি এ অনুষ্ঠানে বিশ্বের নামিদামি চলচ্চিত্র ব্যক্তিত্বরাও থাকবেন।

গোয়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুশি জয়া। তিনি বলেন, গোয়া উৎসবের মতো বড় আসরে বিশেষ অতিথি হওয়া আমার জন্য বড় পাওয়া। এর আগে বিভিন্ন উৎসবে অংশ নিলেও এমন সম্মান কখনো পাইনি। এটা আমার অভিনয়জীবনের একটা বড় স্বীকৃতি।

উল্লেখ্য,ভারত সরকারের আয়োজনে এই চলচ্চিত্র উৎসব চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ফারুকীর পরের ছবি নো ল্যান্ডস ম্যান থাকছে সেখানকার কো-প্রোডাকশন মার্কেটে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর