,

দাসত্ব সূচকে বাংলাদেশ বিশ্বে নবম

Child_In_Chains_THINKSTOCKআন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের ১৬৭টি দেশের ওপর পরিচালিত এক জরিপে বৈশ্বিক দাসত্ব সূচকে বিশ্বের প্রথম ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম।

সোমবার অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়ার্ক ফ্রি ফাউন্ডেশন বৈশ্বিক দাসত্ব সূচক ২০১৪ (গ্লোবাল স্ল্যাভারি ইনডেক্স) প্রকাশ করেছে।

সংস্থাটি দ্বিতীয়বারের মতো এ সূচক প্রকাশ করল। গত বছর প্রকাশিত সূচকে বাংলাদেশের দাসের সংখ্যা ছিল সাড়ে তিন লাখ। এ বছর ওই সূচক অনুসারে, বাংলাদেশের ছয় লাখ ৮০ হাজার ৯০০ মানুষ ‘আধুনিক দাসের’ জীবন যাপন করে। বাংলাদেশে ঋণ, জোরপূর্বক শ্রম, বাণিজ্যিকভাবে যৌনকাজে বাধ্য হওয়া, শৈশবে জোরপূর্বক বিয়ে দেওয়ার মতো দাসত্ব রয়েছে। বাংলাদেশের মানুষ সুনির্দিষ্টভাবে ইটভাটা, তৈরি পোশাক শিল্পকারখানা, রাস্তায় ভিক্ষা ও চিংড়িঘেরে শ্রমদানে বাধ্য করা হয়।

ওয়ার্ক ফ্রি ফাউন্ডেশনের জরিপ ও গবেষণা অনুযায়ী, সারা বিশ্বে বর্তমানে তিন কোটি ৬০ লাখ মানুষ আধুনিক দাসত্বের জীবন যাপন করছেন। আর এ বিষয়ে ভারত সবচেয়ে এগিয়ে। দেশটির এক কোটি ৪০ লাখের বেশি মানুষ দাস হিসেবে কাজ করছে। এর পরেই চীন ও পাকিস্তানের অবস্থান। সূচকে জোরপূর্বক শ্রমকাজে অথবা জোরপূর্বক বিয়েতে বাধ্য করা, বাণিজ্যিকভাবে যৌনকাজে ব্যবহার, মানব পাচারের শিকার লোকজনকে দাস হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

ওয়ার্ক ফ্রি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে দাসত্বের এই শৃঙ্খল থেকে মুক্ত করতে বাংলাদেশের সরকার তেমন সক্রিয় নয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা