,

কসবায় ভারতীয় গাঁজাবাহী ট্রাকসহ দুইজন গ্রেফতার

arrestনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকযোগে ভারতীয় গাঁজা পাচারকালে জাহেদুল ইসলাম (৪৫) ও মো. রবিউল ইসলাম (২২) নামের দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার গভীররাতে উপজেলাধীন কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের জিম্মা থেকে ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধারসহ বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ কর হয়।

পুলিশ জানায়, রোববার গভীররাতে কুমিল্লা-সিলেটগামী একটি ট্রাককে (নং ঢাকা মেট্রো-ট-১৬-০২৯৫) মহাসড়কের মনকাশাইর ব্রীজের গোড়ায় আটক করা হয়। এসময় ট্রাকটিতে তল্লাশী চালিয়ে দুই বস্তায় থাকা ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এসব বহনের দায়ে ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ট্রাকচালক জাহেদুল ইসলাম বরিশাল জেলার আবদুর রহমানের পুত্র এবং হেলপার রবিউল ইসলাম খুলনা জেলার আবদুল হাইয়ের পুত্র। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবার পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে কসবা থানার ওসি (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভুইয়া নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ