,

কসবায় ভারতীয় গাঁজা, জিরা, কিচমিচ ও নিষিদ্ধ পিরানহা মাছসহ ৫ জন গ্রেপ্তার

kasba-1 pic (Brahmanbaria) 17.11শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, জিরা, কিচমিচ ও নিষিদ্ধ পিরানহা মাছসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ৩টি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।
 পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে; কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামে সোমবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৩৫ মণ জিরা ও ৭ মণ কিচমিচ উদ্ধার করেছে। এ সময় বাড়ির মালিক মোতালিব মিয়াকে গ্রেপ্তার করে বিজিবি।
অপরদিকে কসবা থানা পুলিশ গত রোববার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর এলাকায় মালামাল ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-০১৯৫) ভারতীয় গাঁজা পাচারের সময়  ৪০ কেজি গাঁজাসহ জাহিদ (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সোমবার ভোররাতে কসবা-সৈয়দাবাদ সড়কের হাজীপুর নামক স্থানে নিষিদ্ধ পিরানহা মাছসহ কামাল মিয়া (২৭)  ও শেখ সবুজ মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
 কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন; থানায় পৃথক ৩টি মামলা হয়েছে।


 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর