,

অসুস্থ গুনমুগ্ধের পাশে অমিতাভ বচ্চন

50669_ddবিনোদন প্রতিবেদক :দশ দিনের বেশি অমিতাভ বচ্চন কলকাতায় রয়েছেন সুজিত সরকারের ’পিকু’ ছবির শুটিং উপলক্ষে। আর প্রতিদিন শুটিং দেখতে আসছেন তার গুণমুগ্ধরা। একটি বার চোখের দেখা দেখতে চান। অমিতাভ তাদের নিরাশ করছেন না। মাঝে মাঝেই হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সম্প্রতি গুণমুগ্ধদের এক ভিড়ে দেখা গিয়েছে মেগাস্টারের এমনই এক তরুণ ফ্যানকে। তবে অন্যদের চেয়ে কিছুটা অভিনব তিনি। রোগাসোগা গড়নের যুবকের পরনে সাদা সর্টস, সাদা  মোজা ও স্পোর্টস শ্যুজ। কৃশকায় শরীরের ঊর্ধ্বাংশে অজস্রবার অমিতাভের নাম  লেখা। বুক-পিঠ-বাহুজুড়ে রোমান হরফে উল্কি করা শুধু তারই নাম। বিষয়টি নজর এড়ায় নি অমিতাভের। দূর থেকেই যুবকটিকে দেখে তার অসুস্থ মনে হয়েছিল। আর তাই দেহরক্ষীদের মাধ্যমে খবর নেন যুবকটির। জানতে পারেন তার ধারণাই সঠিক। তিনি নিজেও ছেলেটির সঙ্গে আনা চিকিৎসার কাগজপত্র খুটিয়ে দেখেন। আর তার পরই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, অসুস্থ গুনমুগ্ধের পাশে দাঁড়াবেন। তার নিজের ব্লগেই একথা লিখে জানিয়েছেন অমিতাভ। সেইসঙ্গে শুটিং দেখতে আসা গুণমুগ্ধদের কষ্টের জন্য সহানুভূতি জানিয়েছেন। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর