শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিসে দু-দলের সংঘর্ষে ৫ জন আহত মোটরসাইকেলে আগুন,দু-জনের সাজা

attt 12আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার ভূমির অফিসে একটি জমি সংক্রান্ত বিষয়ে শুনানী চলাকালে সংশ্লিষ্ট দু-পক্ষের মধ্যে সংঘর্ষে  ৫ জন আহত হয়েছে। এসময় ভূমি অফিসের ভেতরে রাখা একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এতে অফিসের বৈদ্যুতিক মিটারেও আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।এ ঘটনায় দু-পক্ষের দু-জনকে ভ্রাম্যমান আদালত সাজা দিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১১ টার দিকে সদর উপজেলা সুলতানপুর গ্রামের একটি বিরোধ পূর্ন ভুমির শুনানীর সময় অফিস চত্বরে দু-পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় একটি পক্ষের লোকজন প্রতিপক্ষের মিহির লাল দত্তর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা মিটার বোর্ডে ছড়িয়ে পড়ে। এসময় দমকল বাহিনীর লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে অফিস কর্মচারী সহ অন্তত ৫ জন আহত হয়।
ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা এসি ল্যান্ড মো:হাসনাত মুর্শেদ ভুইয়া জানান, এ ঘটনায় স্বপন লাল দত্তকে এক বছর এবং প্রতিপক্ষের মিহির লাল দত্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।