,

এইচ টি ইমামের বক্তব্যে প্রধানমন্ত্রী নারাজ হননি: রিজভী

5299586b351a4-rizviস্টাফ রিপোর্টার:বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এইচ টি ইমাম গংয়ের মাধ্যমেই অপকর্ম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকে আছেন। এ জন্য এখনো এইচ টি ইমামের ওপর প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন। তাঁর দেওয়া মন্তব্যে নারাজ হননি।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। সম্মেলনে যশোরে বিএনপির ৪২ নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোসহ দলের নেতা-কর্মীদের নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ জানানো হয়।

রিজভী বলেন, বিএনপির নেতা-কর্মীদের দমন, নিপীড়ন ও নির্যাতন সরকারের বিকৃত মানসিকতার অংশ। পঁচাত্তরের প্রাথমিক বাকশাল যেমন টিকতে পারেনি, তেমনি বর্তমানে বর্ণচোরা বাকশালও বেশিদিন টিকতে পারবে না। তিনি বলেন, বিশ্বের সব স্বৈরাচারী সরকারের চেয়ে বর্তমান আওয়ামী স্বৈরাচারী সরকারের পুলিশি রাষ্ট্র একটি রোল মডেলে পরিণত হয়েছে। জনগণের কাছে এ সরকারের দায়বদ্ধতা বলতে কিছু নেই। পুলিশ প্রশাসন কোনো কিছুরই তোয়াক্কা করছে না। সরকার যাকে খুশি তাকে গ্রেপ্তার-নির্যাতন করছে।

সংবাদ সম্মেলন শেষে ছাত্রদলের পদবঞ্চিত ও বিদ্রোহী নেতা-কর্মীদের একটি বড় অংশ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসে। এ সময় নতুন কমিটির নেতা-কর্মীরাও মুখোমুখি অবস্থান নিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিদ্রোহী নেতা-কর্মীরা মিছিলটি নিয়ে কাকরাইলের দিকে চলে যান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা