,

কমতে শুরু করেছে তাপমাত্রা

ae1eddd257b6de69d10a0785f633dd4e-weather3ডেস্ক রির্পোট:অগ্রহায়ণ মাস চলে এসেছে। আজ ভোরবেলা রাজধানী ঢাকার আকাশ ছিল খানিকটা ধোঁয়াশাচ্ছন্ন। গাছের পাতায়, ঘাসের ওপর জমে ছিল বিন্দু বিন্দু শিশির। এ যেন শীতের আগমনী বার্তা বইছে প্রকৃতিতে।

আবহাওয়া অধিদপ্তরও বলছে, দেশের সব জায়গায় তাপমাত্রা কমতে শুরু করেছে। শুধু তা-ই নয়, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল বিভাগে শীত জেঁকে বসছে। দেশের প্রায় সব স্থানেই সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে।

রাজধানীতে গাছপালার তুলনায় ঘরবাড়ি বেশি থাকায় কুয়াশা না পড়লেও শীতের প্রভাবে ধোঁয়াশাচ্ছন্ন ভাব রয়েছে। ধূলিকণার পরিমাণ বেশি থাকায় এমনটি হয়ে থাকে। তবে ঢাকা শহরের সর্বনিম্ন তাপমাত্রা কমে আসছে। গত রাতে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপ ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল তুলনামূলকভাবে শীতল হয়ে আসছে। নভেম্বর মাসের শেষের দিকে শীতের বেশ দাপট শুরু হতে পারে। গতকাল রাতে যশোর জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপ ছিল কক্সবাজারে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা