বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বাংলাদেশে মাঠে নামছে ভারতীয় গোয়েন্দারা

NIAপশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের তদন্তে  দুই দিনের সফরে বাংলাদেশে এসেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি প্রতিনিধিদল। এনআইএর মহাপরিচালক শরদ কুমারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলটি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তদন্তকাজ শুরু করবে।

রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের নিরাপত্তার বিষয়ে ‘চলমান সহযোগিতার অংশ হিসেবে’ দলটি দুই দিনের সফরে বাংলাদেশের ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের’ সঙ্গে বৈঠক করবে।

এদিকে রোববার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “ভারতের চার সদস্যের একটি দল বাংলাদেশে আসছে। আমরাও একটি দল গঠন করে রেখেছি। এই দুই দল মিলে কাজ করবে।”

বর্ধমানের খাগড়াখড় বিস্ফোরণে বাংলাদেশের রাজশাহী ও সাতক্ষীরার জেএমবি সদস্যদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করে আসছেন ভারতের তদন্তকারীরা।
 
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তদন্তকারী দলকে বাংলাদেশে আসার অনুমতি দেন। এরপর এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় ছাড়পত্র চেয়ে আবেদন করে সংস্থাটি। আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেয়া হয়। ওই মন্ত্রণালয় ঢাকার সঙ্গে কথা বলে যৌথ তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ।

নতুন বার্তা

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা