,

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

IN slস্বাগতিক ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়লো শ্রীলঙ্কা ক্রিকেট দল। অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে শেষ ম্যাচে ৩ উইকেটের জয় নিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ নিশ্চিত করে ভারতীয়রা।

রোববার রাচিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে সফরকারী শ্রীলঙ্কা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। লংকানদের পক্ষে ১১৬ বল খেলে ৬টি চার ও ১০টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১৩৯ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এছাড়া লাহিরু থিরিমান্নে করেছেন ৫২ রান।

ভারতের পক্ষে কুলকারনি তিনটি এবং অষ্কার প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট দখল করেছেন।

এরপর জয়ের জন্য ২৮৯ রানে টার্গেটে ব্যাট করতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরিতে ৮ বল বাকি তিন উইকেটের জয় নিশ্চিত করে ভারত। স্বাগতিকদের পক্ষে অধিনায়ক বিটার কোহলি ১২৬ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১৩৯ রান করেছেন। এছাড়া আম্বাতি রাইডু ৫৯ রান করেছেন।

শ্রীলঙ্কার পক্ষে অজন্তা মেন্ডিস ৪টি উইকেট দখল করেছেন। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুস ২টি উইকেট দখল করেছেন।

শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ম্যান অফ দ্যা ম্যান নির্বাচিত হয়েছেন। ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর