,

ব্রাউজার থেকেই স্কাইপ কল

b7634252c78d73e368306ecd9c8877f4-Skype_0_0_0_0অনলাইন ডেস্ক :এখন থেকে স্কাইপ অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেও শুধু ব্রাউজার ব্যবহার করেই স্কাইপ ফোন কল করা যাবে। মাইক্রোসফট ১৪ নভেম্বর শুক্রবার পরীক্ষামূলকভাবে ব্রাউজার থেকে ফোন কল করার সুবিধাসম্পন্ন স্কাইপের একটি সংস্করণ উন্মুক্ত করেছে।মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, স্কাইপের নতুন সংস্করণটি ব্যবহারের ফলে বিশেষ অ্যাপ্লিকেশন ডাউনলোডের প্রয়োজন পড়বে না। বার্তা সংস্থা এএফপি এক খবরে এ তথ্য জানিয়েছে।

এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারের পরিবর্তে ওয়েব ব্রাউজিং করার সময় কিংবা স্কাইপ নেই এমন কম্পিউটারের সামনে থাকলে নতুন সংস্করণটি কাজে লাগবে। এ ছাড়া ভ্রমণের সময় ইন্টারনেট ক্যাফে কিংবা হোটেলের কম্পিউটার থেকে যোগাযোগের জন্য স্কাইপের এই সংস্করণ ব্যবহার করা যাবে। সাধারণত যেসব পিসিতে স্কাইপ ডাউনলোড করার সুযোগ থাকে না, সেখান থেকে ব্রাউজারের মাধ্যমেই স্কাইপ কল করা যাবে।

প্রাথমিক অবস্থায় অল্প কিছু ব্যবহারকারীর জন্য এ সেবাটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করছে মাইক্রোসফট। শিগগিরই বিশ্বব্যাপী এই সংস্করণটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে, প্রতিদিন স্কাইপ ব্যবহার করে ২০০ কোটি মিনিট ভয়েস ও ভিডিও কল করা হয়।

২০০৩ সালে যাত্রা শুরু করে স্কাইপ। ২০১১ সালে মাইক্রোসফট স্কাইপকে কিনে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা