,

স্বপ্নের পথে মৌসুমী হামিদ

50236_e1লাইফস্টাইল ডেস্ক :ছোট পর্দায় সফলতার পর এখন বড় পর্দায় ধীরে ধীরে ব্যস্ততা বাড়ছে মৌসুমী হামিদের। রূপ, উচ্চতা, গ্ল্যামার, অভিনয়, পারফরমেন্স সব মিলিয়ে মৌসুমী বড় পর্দার জন্যই সঠিক- এমনটাই বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। মনে মনে মৌসুমীর স্বপ্নটাও ছিল সেটাই। সেই স্বপ্নের পথেই এখন হাঁটছেন এ শোবিজকন্যা। কোন ছবি এখনও মুক্তি না পেলেও চলচ্চিত্রে দারুণভাবে সম্ভাবনা জাগিয়েছেন তিনি। এরই মধ্যে আবু শাহেদ ইমন পরিচালিত ও মৌসুমী অভিনীত ‘জালালের গল্প’ ছবিটি বুশান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। সেই হিসেবে মৌসুমীর শুরুটা ভালই হয়েছে। এখানেই শেষ নয়, অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ ছবির কাজ এরই মধ্যে শেষ করেছেন তিনি। এ ছবিতে অন্য এক মৌসুমীকেই আবিষ্কার করতে পারবেন দর্শক। বেশ আবেদনময়ীরূপেই ছবিতে উপস্থাপন করা হয়েছে তাকে। ‘ব্ল্যাকমেইল’ ছবিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও ববি। ছবিতে একাধিক দৃশ্যে খোলামেলা মৌসুমীকেও আবিষ্কার করা যাবে, তবে সেটা শুধু চরিত্রের প্রয়োজনে। এ ছবিটি মুক্তি পেলে মৌসুমী চলচ্চিত্রে একটি অন্যরকম অবস্থান তৈরি করতে পারবেন বলেও ধারণা করছেন ছবির পরিচালকসহ সংশ্লিষ্ট সবাই। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা, বঙ্গবন্ধু স্টেডিয়ামের কনসার্টে অক্ষয় কুমারের সঙ্গে হঠাৎ পারফরমেন্স এবং পরবর্তীতে দুই বাংলার যৌথ প্রযোজনার ‘রোশনি’ ধারাবাহিকের মাধ্যমে আলোচনায় আসা মৌসুমী হামিদ এখন চলচ্চিত্রেরও আলোচিত নাম। ছবি মুক্তির আগে এরকম আলোচনা খুব কম অভিনেত্রীকে নিয়েই হয়েছে। আলোচনার পাশাপাশি চলচ্চিত্রে মৌসুমীকে নিয়ে সম্ভাবনার ব্যাপারেও কথাবার্তা হচ্ছে ঢালিউড পাড়ায়। এদিকে বেশ অল্প সময়ে অনেক বড় ও গুণী তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ তিনি পেয়েছেন। ‘ব্ল্যাকমেইল’-এ মিলনের সঙ্গে অভিনয়ের পর এবার তিনি ঢালিউড বাদশাহ শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২-তে তাকে শাকিবের বিপরীতে দেখা যাবে। এ ছবিতে আরও অভিনয় করছেন জয়া আহসান। বর্তমানে এর শুটিং নিয়েই মৌসুমীর মূল ব্যস্ততা। প্রতিদিনই ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকছেন তিনি। এরই মধ্যে টঙ্গী, নারায়ণঞ্জসহ ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং হয়েছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবিটির। বেশ ফুরফুরে মেজাজে এসব ছবির শুটিং স্পটে দেখা গেছে মৌসুমীকে। শতভাগ মনোযোগ দিয়ে কাজ করেন বলে এ অভিনেত্রী পরিচালকদেরও প্রিয়পাত্র। এদিকে এ ছবিতে শাকিব খান ও জয়া আহসানদের মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মৌসুমী বলেন, শাকিব খান ও জয়া আহসান দেশের অন্যতম গুণী অভিনয়শিল্পী। দু’জনই আমার অনেক সিনিয়র। তাই তাদের সঙ্গে অভিনয় করার পাশাপাশি অনেক কিছু শিখতেও পারছি। সব মিলিয়ে এ ছবির শুটিং করতে গিয়ে অনেক আনন্দও করছি আমরা। আনন্দের মধ্য দিয়েই এগিয়ে চলছে ছবিটির কাজ। এ ছবির বাইরে সম্প্রতি ‘ব্ল্যাকমানি’ নামক একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। এ ছবিতেও বেশ গ্ল্যামারাস সাজে দেখা যাবে এ অভিনেত্রীকে। ছোট পর্দা থেকে বড় পর্দার ব্যস্ততাটা কেমন উপভোগ করছেন? এমন প্রশ্নের উত্তরে মৌসুমী বলেন, ছোট পর্দায় যখন কাজ করেছি সেটাও আমি এনজয় করেছি। এখন বড় পর্দার কাজ এনজয় করছি। তবে বড় পর্দাই আমার স্বপ্ন। বলতে পারেন স্বপ্নের পথে হাঁটছি। চেষ্টা করছি ছবিগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে ও লুকে নিজেকে উপস্থাপন করতে। 

তবে আমি অপেক্ষায় আছি ছবি মুক্তির। কারণ, ছবিগুলো মুক্তি পেলেই দর্শকদের রেসপন্সটা জানতে পারবো। এটাই আমার কাছে সবচেয়ে জরুরি। তবে আমি ছবিগুলো নিয়ে দারুণ আশাবাদী। কারণ, প্রতিটি ছবিতেই দর্শক আলাদা মৌসুমী হামিদকে আবিষ্কার করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর