,

পাওলি দাম ঢাকায়

50351_pawবিনোদন প্রতিবেদক :কলকাতার হট নায়িকা পাওলি দাম এখন ঢাকায়। বাংলাদেশী একটি ছবির শুটিংয়ে অংশ নিতে আজ দুপুরে ঢাকায় এসেছেন এ অভিনেত্রী। হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় নির্মাণাধীন ‘সত্তা’ ছবিতে অভিনয় করছেন তিনি। আজ সন্ধ্যায় তিনি ছবির মহরতে অংশ নেবেন। এ ছবির শুটিংয়ের জন্য তিনি সাত দিন বাংলাদেশে অবস্থান করবেন বলে পরিচালক জানান। আগামীকাল থেকে ছবির শুটিং শুরু হবে। পরিচালক আরও জানান, সাত দিন শুটিংয়ের পর প্রথম লটের কাজ শেষ করে পাওলি ফিরে যাবেন। এরপর বাকি অংশের জন্য আবারও ঢাকায় আসবেন। এদিকে শুক্রবার কলকাতায় পাওলি অভিনীত ‘পারাপার’ ছবিটি মুক্তি পেয়েছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। ‘পারাপার’ ছবিটিতে দুজন   প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করলেও ‘সত্তা’ ছবিতে তারা বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করবেন। উল্লেখ্য, কয়েক বছর আগে ‘মনের মানুষ’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম ঢাকায় এসেছিলেন পাওলি। এরপর আরও দুবার সংক্ষিপ্ত সফরে তিনি ঢাকায় আসেন। প্রসঙ্গত, ভারতের বাংলা ছবির পাশাপাশি বলিউডের ছবিতেও অভিনয় করে খ্যাতি পেয়েছেন পাওলি দাম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা