,

কারাগারে আত্মহত্যার চেষ্টা কুনালের

1dccf8e5036f7bbbfcddd28df127160a-Kunal-Ghoshআন্তর্জাতিক ডেস্ক :ভারতে সারদা গ্রুপের আর্থিক কেলেঙ্কারির অন্যতম অভিযোগ ওঠা তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ ও সারদা মিডিয়া গ্রুপের সিইও কুনাল ঘোষ কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন।আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কারাকক্ষে বসে ঘুমের ওষুধ সেবন করেছেন কুনাল। আত্মহত্যার চিরকুটে ৫৮টি ঘুমের বড়ি সেবনের দাবি করেছেন তিনি। ঘটনার পর কুনালকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাঁর পাকস্থলী পরিষ্কার করেছেন চিকিৎসক।এর আগে গত সোমবার আদালতে আত্মহত্যার হুমকি দেন কুনাল। তিনি বলেন, তাঁকে জামিন এবং সারদা কেলেঙ্কারির সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে তিন দিনের মধ্যে আত্মহত্যা করবেন তিনি।সারদা কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হওয়াদের মধ্যে কুনালই একমাত্র শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। দল থেকে তাঁকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস।বহুল আলোচিত এই আর্থিক কেলেঙ্কারিতে তৃণমূলের আরও অনেক শীর্ষস্থানীয় নেতা জড়িত বলে তথ্য দিয়েছেন কুনাল। কিন্তু এখন পর্যন্ত তাঁদের কাউকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করেনি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিবিআই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা